দুধে ভেজাল চক্রে এবার গ্রেফতার চুঁচুড়ার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: দুধে ভেজাল চক্রে আরো একজন গ্রেফতার।জনস্বাস্থ্যের জন্য বড় বিপদ। গ্রেফতার চুঁচুড়ার তৃণমূল নেতা।ধৃতের নাম বিপ্লব সরকার(Biplab Sarkar)।নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মধ্যে অন্যতম হলো দুধ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ – সবার দৈনন্দিন খাদ্যতালিকায় এর ব্যবহার অপরিহার্য। কিন্তু সেই দুধেই যদি ভেজাল মেশানো হয়, তাহলে তা জনস্বাস্থ্যের জন্য হয়ে ওঠে এক মারাত্মক হুমকি। সম্প্রতি হুগলির পোলবার হোসনাবাদ এলাকায় এমনই এক ভেজাল দুধ চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ।গত ১৩ই এপ্রিল শনিবার রাতে হুগলির দিল্লি রোডের(Delhi Road) ধারে একটি হোটেলের সামনে থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হয় দুধভর্তি কন্টেনার, একটি ছোট ট্রাক এবং একাধিক প্লাস্টিকের জার। এছাড়াও পাওয়া যায় বিষাক্ত রাসায়নিকের বোতল। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার তদন্ত শুরু করে এবং এফআইআর-এ ধৃত তিনজন ছাড়াও আরও চারজনের নাম উঠে আসে – সত্যনারায়ণ, বিপ্লব সরকার, সোমনাথ পাল এবং বিভাস বারুই।

তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই চারজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে। হুগলির গ্রামীণ পুলিশের ডিএসপি ডি এন ডি,(DSP DND) প্রিয়ব্রত বক্সী জানান, একদিন আগেই বিপ্লব সরকার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার আদালতে পেশ করা হয়েছে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। উদ্ধার হওয়া রাসায়নিকের নমুনা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে।যার রিপোর্ট থেকে জানা যাবে, ঠিক কোন বিষাক্ত রাসায়নিক দুধে মেশানো হচ্ছিল।এই ঘটনার মূল পান্ডার সন্ধানে তদন্ত আরও তীব্র করা হয়েছে।

প্রিয়ব্রত বক্সী জানান, তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা না গেলেও, শীঘ্রই তাকে গ্রেফতার করে সব তথ্য সামনে আনা হবে।এই ঘটনা কেবল আইনত অপরাধ নয়, বরং মানবতাবিরোধী কাজ। যে দুধ শিশুদের সুস্থভাবে বড় করে তোলে, তা যদি বিষে পরিণত হয়, তবে সমাজে আর কোনো নিরাপদ খাদ্য থাকবে না। প্রশাসনের কাছে সাধারণ মানুষের একটাই আবেদন—এই চক্রের মূল পান্ডা সহ সকল দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই চক্রের শেষ মাথাকে পুলিশ ধরবে এবং গোটা চক্রটিকে খতম করবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের