গাঁজা পাচার কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা

তারপরে গাঁজা কাণ্ডে আবারও গ্রেফতার বিজেপি নেতা আস্তা নস্কর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। সেই সময় ‘কামিনী কাঞ্চন’ বিতর্ক চূড়ান্ত পর্যায়ে। তারপরে গাঁজা কাণ্ডে আবারও গ্রেফতার বিজেপি (BJP) নেতা আস্তা নস্কর। জানা গিয়েছে, ওই নেতাকে গ্রেফতার করেছে চ্যাটার্জীহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, একটি গাঁজা মামলার তদন্তে নেমে আস্তা নস্করের নাম জানতে পারে পুলিশ। তিনি নিজে গাঁজা পাচার করতে না গেলেও গাঁজা পাচার চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন‌। পুলিশের দাবি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে ভিন রাজ্যে গাঁজা পাঠানোর জন্য গাড়ির ব্যবস্থা করতেন তিনি। তাঁর গ্রেফতারিতে মুখ পুড়েছে বঙ্গ বিজেপির।

জানা গিয়েছে, গত সোমবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আর এই কাণ্ডে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল কটাক্ষ করেছে বিজেপিকে। সবুজ শিবিরের অভিযোগ, ‘বিজেপি মানেই বেআইনি কার্যকলাপ’।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ‘মানি গুনস অ্যান্ড গানস ফর বিজেপি’। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এর আগে বারবার অভিযোগ করেছেন,  ডিসেম্বরে বড় কিছু ‘কার্যকলাপ’ করার ছক কষছে বিজেপি। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ ও প্রশাসনকে কড়া নজরদারি চালাতে বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, বহিরাগত গুণ্ডা এবং টাকা, বেআইনি অস্ত্র  এনে অশান্তি করতে চাইছে গেরুয়া শিবির। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য