কোটি টাকার প্যাঙ্গোলিনের আঁশ সহ গ্রেফতার ৩

এই ঘটনায় এডিএফও মঞ্জুলা তিরকে জানান, ‘ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৭.৫০০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ৷ ধৃতদের মধ্যে দুইজন হরিয়ানার বাসিন্দা ও একজন পাঞ্জাবের বাসিন্দা। যে পরিমান আঁশ ছিল তাতে আমরা নিশ্চিত বিপুল পরিমান প্যাঙ্গোলিন হত্যা করে তার থেকে আঁশগুলি সংগ্রহ করা হয়েছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বন্যপ্রাণী দেহাংশ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বনদফতর। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বেলাকোবা রেঞ্জে চালানো এই অভিযানের দরুন পাচারের আগেই উদ্ধার হল প্রায় ৫০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ। সেই সঙ্গে এই ঘটনায় গ্রেফতার হল ৩ পাচারকারী। ধৃতদের নাম ধরমভির ধাবি(৩৫), বাগচাঁদ ধাবি(৬৯) ও দালবিড়(৫৫)। ধৃতরা হরিয়ানা ও পাঞ্জাবের বাসিন্দা। জানা গিয়েছে উদ্ধার হওয়া আঁশের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানিয়েছেন, ‘আঁশগুলি নেপালে পাচার করা হচ্ছিল। আমরা এক কোটি টাকার বিনিময়ে কিনতে চেয়ে টোপ দিই। এরা সেই টাকার বিনিময়ে এই আঁশ দিতে এলে তাদের গ্রেফতার করা হয়।’

বনদফতর সুত্রে জানা গিয়েছে, বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর কাছে খবর আসে মধ্যপ্রদেশ থেকে নেপালে পাচার করা হচ্ছে বিপুল পরিমান প্যাঙ্গোলিনের আঁশ। খবর পেয়ে ক্রেতা সেজে ১ কোটি টাকায় এই আঁশগুলি কিনতে চান তিনি। টোপ গিলে নেয় পাচারকারীরা। এরপর শিলিগুড়ি জলপাই মোড় এলাকায় হাত বদল করতে এসে সঞ্জয় দত্ত এবং তার টিমের হাতে বমাল গ্রেফতার হয় এই তিন পাচারকারী। এই ঘটনায় এডিএফও মঞ্জুলা তিরকে জানান, ‘ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৭.৫০০ কেজি প্যাঙ্গোলিনের আঁশ৷ ধৃতদের মধ্যে দুইজন হরিয়ানার বাসিন্দা ও একজন পাঞ্জাবের বাসিন্দা। ধৃত বাগচান ধাবি নামের অভিযুক্ত ২০১৪ সালেও একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তখন তার কাছ থেকে উদ্ধার হয়েছিল ৭০ কেজি প্যাঙ্গোলিনের আশ। যে পরিমান আঁশ ছিল তাতে আমরা নিশ্চিত বিপুল পরিমান প্যাঙ্গোলিন হত্যা করে তার থেকে আঁশগুলি সংগ্রহ করা হয়েছে।’ 

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১