দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাও পোস্টার কাণ্ডে বারিকুলে গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি: গত বুধবার বাঁকুড়া জেলার বেশ কিছু এলাকায় পাওয়া গিয়েছিল মাওবাদী পোস্টার। হাতে লেখা সেই সব পোস্টারে লাল কালিতে লেখা হয়েছিল, ‘আমরা আসছি’। সেই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জঙ্গলমহল এলাকায়। পরেরদিন, অর্থাৎ বৃহস্পতিবার সেই একই পোস্টার মেলে ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার একাধিক এলাকায়। সেই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে পুলিশ ২জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। বাঁকুড়া জেলার বারিকুল থানার মেলেড়া গ্রাম থেকে ওই দুই যুবক মঙ্গল হাঁসদা ও শিবু মুর্মু্কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর মাওবাদী সম্পর্কিত নথি ও পেন ড্রাইভ। দুইজনকেই এদিন খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে।

জানা গিয়েছে, ধৃত শিবু মুর্মুর বিরুদ্ধে ২০০৯ সালেও মামলা হয়েছিল। সম্প্রতি সে ফের মাওবাদী কার্যকলাপ শুরু করেছিল বলে পুলিশের কানে খবরও আসে। মঙ্গল কম্পিউটারের কাজ জানে। তার কম্পিউটার প্রিন্টিংয়ের দোকান রয়েছে বারিকুলে। শিবুর কথা মতো মাও পোষ্টার ছেপেছিল সে। শিবু মূর্মুর বিরুদ্ধে চারটে কেস ছিল। বাঁকুড়াতে ২০০৯ থেকে ২০১০-এর মধ্যে কেসগুলো হয়। বাড়ি-ঘরে আগুন লাগানো, পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেফতারও হয়েছে সে। ২০১৪ সালে চার্জশিটও পেশ হয়। কিন্তু জামিনে পাওয়ার পর আত্মগোপন করে ছিল অভিযুক্ত। সম্প্রতি ফের সক্রিয় হয়ে ওঠে সে। তবে এবার পুলিশ তার বিরুদ্ধে কড়া ধারায় কেস সাজিয়ে আদালতে যাচ্ছে। তাই খুব সহজেই এবারে শিবুর জামিন মিলবে না বলেই জানিয়েছেন সরকারি আইনজীবী।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ