কালীগঞ্জে নাবালিকার মৃত্যুতে গ্রেফতার আরও ১

Share:

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ : কালীগঞ্জে বোমাবাজিতে জড়িত থাকার অভিযোগে বুধবার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার আগেই তৃণমূলের বিজয় উৎসব শুরু হয়। সেই সময়ে বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

সোমবার ঘটনারপ পরেই একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার আরও ৩জনকে গ্রেফতার করা হয়। বুধবার শারিফুল শেখ নামে আরও একজনকে গ্রেফতার করল কালীগঞ্জ থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, েই ঘটনায় মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তারমধ্যে থেকে ইতিমধিযেই ৫জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার আনোয়ার শেখ, মানোয়ার শেখ, কালু শেখকে গ্রেফতার করা হয়েছিল। নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে যখন ১৮ রাউন্ডের গণনা শেষ হয়েছে সেই সময় তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়, বলে অভিযোগ। সিপিএমের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়।এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সব রাজনৈতিক দল। কালীগঞ্জের মোলান্দি গ্রামে (Molandi Village) এই ঘটনা ঘটে। পুলিশকে কড়া নিরাপত্তা ওব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর (CM)।

৯ বছরের বালিকার মৃত্যু হয়েছে। বোমার আঘাতে গুরুতর জখম নাবালিকার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনার কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। জেলা প্রশাসনের কাছ থেকে গোটা বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। জেলা প্রশাসন কী রিপোর্ট দেয়, এখন সেটাই দেখার। নিহত নাবালিকার নাম তামান্না খাতুন। সিপিএমের একাধিক কর্মী সমর্থকদের বাড়িতে বোমা ছোঁড়া হয়েছে  বলে অভিযোগ।

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে