জাতীয় সড়ক থেকে লরি ছিনতাই, পুলিশের জালে ৪ আন্তঃরাজ্য পাচারকারী

দুর্ঘটনা নিয়ে উত্তেজনার মাঝে জাতীয় সড়কে একটি লরি ছিনতাই দাঁড় করিয়ে ছিনতাই করে চার দুষ্কৃতী। সেটি নিয়ে চম্পট দিতেই ওই লরির চালক পুলিশে অভিযোগ দায়ের করে

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জাতীয় এবং রাজ্য সড়কে লরি ও ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। অভিযোগ আসতেই নড়েচড়ে বসে রাজ্য সরকার। পুলিশকে কড়া নজরদারির নির্দেশ যায়। অবশেষে বড়সড় আন্তঃরাজ্য চক্রের পর্দাফাঁস করল বাঁকুড়া জেলা পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ চার পাচারকারীকে গ্রেফতার করেছে বাঁকুড়া ওন্দা থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত চারজনই ভিন রাজ্যের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, লরি ছিনতাইের খবর পাওয়ামাত্রই জেলাজুড়ে নাকা তল্লাশি শুরু হয়। কিন্তু প্রথম দিকে ছিনতাই হওয়া লরির কোনও খোঁজ পাওয়া যায়নি। দুর্গাপুর ব্যারেজে ওঠার মুখেই সন্দেহজনক দুটি গাড়ি আটক করে পুলিশ। গাড়ি দুটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র। সেই সঙ্গে চারজনকে আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে দুজনের বাড়ি উত্তরপ্রদেশে, তাঁদের নাম অভয় রাজ এবং কৃষ্ণ কুমার। সোমনাথ বেহরা নামে একজন ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, ধৃত চার দুষ্কৃতীই আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের সদস্য।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বাঁকুড়ার ওন্দা থানার কালিসেন এলাকায় জাতীয় সড়ক ধরে খড়গপুরের দিক থেকে একটি আসা চারচাকা গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলেই দাবি করে আরোহীরা। দুর্ঘটনা নিয়ে উত্তেজনার মাঝে জাতীয় সড়কে একটি লরি ছিনতাই দাঁড় করিয়ে ছিনতাই করে চার দুষ্কৃতী। সেটি নিয়ে চম্পট দিতেই ওই লরির চালক পুলিশে অভিযোগ দায়ের করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর লরি নিয়ে পালিয়েছে চার দুষ্কৃতী। ভোরের মধ্য়েই অবশ্য পুলিশ ছিনতাই হওয়া লরি-সহ চার দুষ্কৃতীকে ধরে ফেলে বাঁকুড়া থানার পুলিশ।

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও….

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ