মহিষমারিতে জনরোষে পুলিশ ক্যাম্পে আগুন, ঝাঁটাপেটা উর্দিধারীদের, শেষে লাঠিচার্জ

এদিন সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঝাঁটা, লাঠি, বাঁশ নিয়ে মহিষমারি পুলিশ ফাঁড়িতে চড়াও হন মানুষ। পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৯ বছরের এক শিশুকন্যা খুনের ঘটনায় ধুন্ধুমার পরিবেশ দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার জয়নগরে। জনরোষে থানা ভাঙচুরের পাশাপাশি ঝাঁটা পেটা খেতে হল উর্দিধারীদের। তবে শেষমেষ তাঁরাও লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন। শুক্রবার রাতে জয়নগর থানার(Joynagar PS) মহিষমারি এলাকার কৃপাখালি গ্রামে ৯ বছরের ওই শিশুকন্যার দেহ উদ্ধার হয়ে একটি জলাজমি থেকে। ওই শিশুকন্যা বিকেল থেকেই নিখোঁজ ছিল। শেষবার তাকে এলাকারই এক যুবক মোস্তাকিন সর্দারের সঙ্গে সাইকেলে চেপে যেতে দেখা গিয়েছিল। সিসিটিভি ফুটেজেও সেই ঘটনা ধরা পড়ে। এলাকাবাসীর অভিযোগ, মোস্তাকিনই ওই শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করেছে। গতকাল রাতেই থানায় অভিযোগ দায়ের হয় এই নিয়ে। রাতেই মোস্তাকিনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এদিন সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। তারপরেও জনরোষ থেকাতে পারেননি পুলিশের কর্তারা।

আরও পড়ুন, ৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি, ধাক্কা বাম-বিজেপির

জনতার রাগ কোথায়? জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় ওই শিশুকন্যার পরিবার মেয়েকে খুঁজে না পেয়ে মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়েছিল। কিন্তু সেখানকার পুলিশকর্মীরা নাকি সেই অভিযোগে গুরুত্ব দিতে চাননি। তাঁদের বলা হয়েছিল, জয়নগর থানায় অভিযোগ জানাতে হবে। পরিবারের দাবি, অভিযোগের কথা শুনেই পুলিশ তৎপর হয়ে উঠলে শিশুটিকে হয়তো বাঁচানো যেত। রাতেই সেই শিশুকন্যার দেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। রাতেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জয়নগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জনতা। চলে থানা ভাঙচুরও। এদিন সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঝাঁটা, লাঠি, বাঁশ নিয়ে মহিষমারি পুলিশ ফাঁড়িতে চড়াও হন মানুষ। থানার ভিতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। পুলিশ ক্যাম্পে(Police Camp on Fire) আগুন ধরিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। পাশাপাশি এলাকার মানুষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলে। পরিস্থিতি সামাল দিতে র‌্যাফ(RAF) নামানো হয়েছে। ছোঁড়া হয়েছে কাঁদানে গ্যাসও(Tear Gas Shell)।  

আরও পড়ুন, ৯ বছরের শিশুকন্যা খুনের ঘটনায় উত্তপ্ত জয়নগর, লাঠি হাতে রাস্তায় নামলো জনতা

ঘটনার জেরে অ্যাডিশনাল এসপি রূপান্তর গোস্বামী জানিয়েছেন, ‘অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি। এখনও পর্যন্ত এক জনই গ্রেফতার। তদন্তের মাধ্যমে আরও কেউ জড়িত কি না, দেখা হবে। আপাতত এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সেটাই আমাদের অগ্রাধিকার।’ পুলিশ ফাঁড়িতে যে অফিসার দায়িত্বে ছিলেন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এলাকার মানুষ পুলিশকে সামনে পেয়ে বলতে থাকেন, ‘আমরা ফাঁসি চাই, ফাঁসি।’ রূপান্তর তাঁদের বলেন, ‘তাই হবে। সেই ব্যবস্থা করে দেব।’ এদিন দফায় দফায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এলাকাবাসীরা। রাস্তায় জায়গায় জায়গায় বাঁশ ফেলে অবরোধও শুরু করেন স্থানীয়রা। এই ঘটনায় অভিযুক্ত মোস্তাকিন সর্দারের বাড়িতেও চলে ব্যাপক ভাঙচুর।

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল