Police Clearance Certificate এবার রাজ্যজুড়ে মিলবে অনলাইনে

জনতার ডাকে সাড়া দিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার থেকে Police Clearance Certificate রাজুজুড়েই মিলবে Online-এ।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে কোনও সরকারি চাকরির ক্ষেত্রে যোগদানের সময় লাগে PCC বা Police Clearance Certificate। রাজ্য সরকারের চাকরি হোক কী কেন্দ্র সরকারের চাকরি PCC বাধ্যতামূলক। একই রকম ভাবে Passport করাতে গেলেও চাই PCC। আবার কোনও কোনও দেশের ভিসা পেতে হলেও জমা দিতে হয় এদেশের PCC। আর সেই কারণেই নানান সময়ে পুলিশের বিরুদ্ধে PCC প্রদান নিয়ে উঠেছে দুর্নীতির নানান অভিযোগ। এমনকি রাজনৈতিক বিরোধের কারণেও PCC আটকে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সেই কারণেই দীর্ঘদিন ধরে দাবি ছিল PCC প্রদানের ব্যবস্থাকে আর offline-এ না রেখে তা Online-এ করে দেওয়া হোক। তাতে যে কেউ সেই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। আর সেই সার্টিফিকেট প্রদান নিয়ে কোনও দুর্নীতির অভিযোগ উঠবে না। সেই ডাকেই এবার সাড়া দিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এবার থেকে Police Clearance Certificate রাজুজুড়েই মিলবে Online-এ।

এদিন অর্থাৎ শুক্রবার রাজ্য পুলিশের(West Bengal State Police) পক্ষ তিনি মোট ৩টি ট্যুইট করা হয়েছে। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে যে, এবার থেকে Police Clearance Certificate রাজুজুড়েই মিলবে Online-এ। বলা হয়েছে, ‘সকলেরই জানা, চাকরি পাওয়ার পর নিয়োগকারীর কাছে জমা দিতে হয়ে PCC বা Police Clearance Certificate। এই শংসাপত্র থেকে নিয়োগকারী নিশ্চিত হতে চান, চাকরিপ্রার্থীর অপরাধের কোনও পূর্ব ইতিহাস আছে কিনা। এই PCC এতদিন অনলাইনে পাওয়া যেত শুধুমাত্র কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ এলাকায়। আনন্দের খবর হল, অনলাইনে PCC-র জন্য আবেদন করা এবং শংসাপত্র পাওয়ার সুবিধে আজ থেকে রাজ্যের প্রতিটি জেলায় পাওয়া যাবে। আপনি যে কমিশনারেটের বা পুলিশ জেলার বাসিন্দা, তার ওয়েবসাইটে গিয়ে খুব সহজে আপনি অনলাইনে PCC-র  জন্য আবেদন করতে পারবেন একটি App-এর মাধ্যমে, যে App-টি যৌথভাবে তৈরি করেছে রাজ্য পুলিশের CID এবং তথ্যপ্রযুক্তি দফতর।’

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব দফতরের কাছে স্বচ্ছতা ও দ্রুততা আনতে প্রযুক্তির ওপর জোর দিয়েছেন। সেই কারণেই রাজ্যের আজ সব দফতর এবং সমস্ত সরকারি সংস্থার নিজস্ব Website বা Portal আছে যেখানে ঢুকে যে কেউ যে কোনও বিষয়ে অনুসন্ধান করতে পারে, কোনও পরিষেবা পেতে আবেদন জানাতে পারে এবং প্রয়োজনে অভিযোগও জানাতে পারে। কোনও কোনও দফতর তো আবার তাঁদের পরিষেবা প্রদানের জন্য নিজস্ব অ্যাপও বানিয়ে ফেলেছে। ঘটনাচক্রে রাজ্যের স্বরাষ্ট্র দফতর আছে মুখ্যমন্ত্রীর হাতেই। তাই তিনি পুলিশমন্ত্রীও। এই কারণেই তিনি জোর দিয়েছিলেন রাজ্যের সব থানার মানুষেরা যেন স্বচ্ছ ভাবে এবং সহজ ভাবে PCC বা Police Clearance Certificate। এই সার্টিফিকেট পেতে গিয়ে রাজ্যের কোনও বাসিন্দাকেই যেন না কোনও হেনস্থা বা দুর্নীতির মুখে পড়তে হয়। সেই সূত্রেই এবার PCC বা Police Clearance Certificate যাতে সবাই নির্ঝঞ্ঝাট ভাবে সংগ্রহ করতে পারেন তার জন্য তা Online-এ করে দেওয়া হল।

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা