পটাশপুরে গুলিকাণ্ডে আটক ২! কাঠগড়ায় বিজেপি

অভিযোগ উঠেছে এই ২ দুষ্কৃতীকে রীতিমত সুপারি দিয়ে তৃণমূলের বুথ সভাপতি তপন প্রধানকে খুন করার বরাত দেওয়া হয়েছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির নেতারাই এই ঘটনায় জড়িত। তাই তাঁদের গ্রেফতার করতে হবে। যদিও বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমার পটাশপুর এলাকায় এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। ঘটনার জেরে অভিযোগ উঠেছে এই ২ দুষ্কৃতীকে রীতিমত সুপারি দিয়ে তৃণমূলের বুথ সভাপতি তপন প্রধানকে খুন করার বরাত দেওয়া হয়েছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির নেতারাই এই ঘটনায় জড়িত। তাই তাঁদের গ্রেফতার করতে হবে। যদিও বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

বুধবার রাতে পটাশপুর-২ ব্লকের বড় উদয়পুর গ্রামের মনসাতলা বাজারে চায়ের দোকানে বসেছিলেন তৃণমূল নেতা তপন প্রধান। সেই সময় খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। গুলি লাগে তৃণমূল নেতার কোমরে। তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে ও গুলির আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে পালাতে গিয়ে পড়ে যায় দুই দুষ্কৃতী। তাদের একজনের আবার মাথাও ফেটে যায়। সেই সুযোগে স্থানীয় জনতাও তাদের ধরে উত্তমমধ্যম দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরা দুই দুষ্কৃতীকে আটক করার পাশাপাশি গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে প্রথমে মুগবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকে তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা রীতিমত গুরুতর। অন্যদিকে যে দুষ্কৃতীর মাথা ফেটেছে তাকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই কড়া পাহারার মধ্যে রাখা হয়েছে। আটক দুই দুষ্কৃতীকেই এদিন এগরা মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। ওই দুই দুষ্কৃতীর কাছ থেকে পুলিশ একটি নাইন এম এম পিস্তল ও একটি ওয়ান শটার উদ্ধার করেছে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে