রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

রক্ষকই যখন ভক্ষক, তখন সমাজে মেয়েদের স্বাধীনতা কোথায়! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার এক পুলিশ কনস্টেবল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্ষকই যখন ভক্ষক, তখন সমাজে মেয়েদের স্বাধীনতা কোথায়! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার এক পুলিশ কনস্টেবল। সোমবার (২৯ জুন) তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের পিংলায়। সূত্রের খবর, গতকাল রবিবার (২৮ জুন) সন্ধ্যায় কম্পিউটার ক্লাস থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই কলেজ ছাত্রী। তখনই তাঁর পথ আটকান অভিযুক্ত পুলিশ কনস্টেবল।

তরুণীর অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ওই পুলিশকর্মী। তাঁকে নানাভাবে হেনস্থা করতে থাকেন। ছাত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে ওই পুলিশকর্মী আর পালানোর সুযোগ পাননি। তাঁকে আটকে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক স্বাগত মান্না। স্থানীয়দের কথায়, অভিযুক্ত পুলিশকর্মীর বাড়ি পিংলা থানা এলাকায়। তমলুক পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত তিনি। তাঁর পরিচয়পত্র, উর্দি ও কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে। আর বিধায়ক অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে তাঁকে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি করেছেন এলাকাবাসী।

আজ সোমবার অভিযুক্ত কনস্টেবলকে মেদিনীপুরের আদালতে হাজির করানো হয়েছিল। সেখানে তাঁর তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় পশ্চিম মেদিনী পুরের পিংলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দাবি তুলেছেন, যাঁদের নিরাপত্তায় মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকছে, সেই পুলিশকর্মীর বিরুদ্ধেই মেয়েদের হয়রানির অভিযোগ উঠছে। তাহলে মেয়েরা কোথায় সুরক্ষিত? এই ঘটনায় অন্য এলাকাবাসী তাঁদের মেয়েদের রাতবিরেতে বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন। তবে এলাকার বিধায়ক সকলকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। এবং নির্ভয়ে যাতায়াত করতে বলেছেন।

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল