চলন্ত বাসে ধূমপানের প্রতিবাদ করায় আক্রান্ত খোদ পুলিশ কনস্টেবল

চলন্ত বাসেই একদল মদ্যপ যুবক ধুমপান করছিলেন, প্রতিবাদ করেন এক পুলিশকর্মী। তাতেই ওই মদ্যপ যুবকের হাতে বেদম মার খেলেন পুলিশকর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: চলন্ত বাসেই একদল মদ্যপ যুবক ধুমপান করছিলেন, প্রতিবাদ করেন এক পুলিশকর্মী। তাতেই ওই মদ্যপ যুবকের হাতে বেদম মার খেলেন পুলিশকর্মী। এর থেকেও মারাত্মক অভিযোগ করেছেন ওই পুলিশকর্মী। তাঁর দাবি, খোদ পুলিসকর্মীর-ই অভিযোগ নিতে গড়িমসি করে থানা। ঘটনাটি রবিবার দুপুরের বীরভূমের বোলপুরে। আক্রান্ত পুলিসকর্মীর নাম মহম্মদ শাহজাহান। এই ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়েই ফের প্রশ্ন উঠে গেল।

নানুরের বালিগুলি গ্রামের বাসিন্দা মহম্মদ শাহজাহান বীরভূমের সদাইপুর থানার পুলিসকর্মী। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি ডিউটি সেরে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে যান। সেখান থেকে বালিগুলি গ্রামে ফেরার জন্য একটি বাসে ওঠেন। ওই বাসেই কয়েকজন মদ্যপ যুবক অভব্য আচরণ করছিলেন। অভিযোগ, চলন্ত বাসে ওই মদ্যপ যুবকরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এমনকি চলন্ত বাসে সিগারেট ধরিয়ে টান দিতে থাকে। এরই প্রতিবাদ করেন পুলিসকর্মী মহম্মদ শাহজাহান। এরপরই তাঁকে ঘিরে ধরে মারধোর শুরু করে ওই যুবকের দল। তাঁর নাকে, মুখে, ঘুঁষি মেরে নাক-মুখ থেকে রক্ত বের করে দেয়। এমনকি চশমা, মোবাইলও ভেঙে দেয়।

ওই অবস্থায় তিনি সাহায্য় চেয়ে নানুর থানায় ফোন করেন। অভিযোগ, এরপরই তাঁকে বেধড়ক মারধোর করা হয়েছে। পরে কোনও রকমে নিজেকে ছাড়িয়ে ওই পুলিশকর্মী নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে নানুর থানায় অভিযোগ জানাতে যান। কিন্তু প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি মহম্মদ শাহজাহানের। ফলে তিনি নিজেই নানুর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও পরে তাঁর লিখিত অভিযোগ নেয় পুলিশ, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে