বেলপাহাড়িতে জঙ্গলমহলবাসীকে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করল প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও জঙ্গলমহলবাসীর পাশে স্থানীয় পুলিশ প্রশাসন। এক সময়কার মাওবাদী অধ্যুষিত হিসেবে মানুষের গায়ে কাঁটা দিত বেলপাহাড়ির জঙ্গল অধ্যুষিত প্রত্যন্ত এলাকার নাম । এখন আর সেই আতঙ্ক নেই। এখন পুরো এলাকা শান্ত। এবার পঞ্চায়েত(Pancayat) নির্বাচনের প্রাক্কালে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে শুক্রবার ঝাড়খণ্ড(Jharkhand) সীমান্তবর্তী এই এলাকা আমঝর্না ও জুজুধারা(Jujudhara) গ্রামে সিভিক অ্যাকশন কর্মসূচির মাধ্যমে দু:স্থ গ্রামবাসীদের জন্য ব্ল্যাঙ্কেট, সোলার লাইট ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করল প্রশাসন ।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআরপিএফ কমান্ড্যান্ট সঞ্জয় শর্মা , দ্বিতীয় কমান্ড্যান্ট বীরেশ্বর সাহা ।এছাড়া ঝাড়গ্রামে জেলার কাঁকড়াঝোড় কোম্পানির ওসি, এসডিপিও (বেলপাহাড়ি )উত্তম গরাই, বেলপাহাড়ি থানার(Belpahari Police Station) আইসি বিশ্বজিৎ বিশ্বাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিনের কর্মসূচি থেকে এই দুটি গ্রামের ২৫০ জনের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। মূলত এক সময় কার মাও অধ্যুষিত এলাকাগুলিতে কোনভাবেই যাতে বহিরাগত দুষ্কৃতীরা কোন সুযোগ না পায় তার জন্য জনসংযোগকে নিবিড় করে তুলছে পুলিশ।

ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করানোর পাশাপাশি ,স্বাস্থ্য পরিষেবা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ ইত্যাদি কর্মসূচি পরপর গ্রহণ করেছে সেখানকার প্রশাসন। বেকারদের কর্মসংস্থান এবং যুবক-যুবতীদের খেলা থেকে শুরু করে পড়াশুনায় সুযোগ করে দেওয়ার পাশাপাশি জঙ্গলমহলে(Jangalmahal) সাধারণ মানুষের পাশে অভিভাবক হিসেবে দাঁড়ানোর কর্মসূচি নিয়েছে পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, জঙ্গলমহলে শিক্ষিত যুবক যুবতীদের বিভিন্ন সরকারি পদে চাকরির সুযোগ পাইয়ে দেওয়ার জন্য থানা গুলিতে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য