পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের, যা মিলল…

Share:

নিজস্ব প্রতিনিধি, রানিগঞ্জ: সকাল সকাল পুলিশের চক্ষু চড়কগাছ হওয়ার জোগার। শুক্রবার সকালে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করেছে বীরভূম পুলিশ। এদিন সকালে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার নিউটাউন এলাকা থেকে প্রচুর পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাজেয়াপ্ত গাঁজার পরিমাণ প্রায় ২৯ কেজি। অবৈধভাবে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন পাচারকারীকে।

বিশেষ সূত্র মারফত খবর পায় পুলিশ। দেরি না করে অভিযান চালায় তারা। আর তাতেই হয় কেল্লাফতে। শুক্রবার সকালে ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার নিউটাউন এলাকায় ওঁত পেতেছিল রামপুরহাট থানার পুলিশ। সেই সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান আসছিল। সুযোগ বুঝে সেটিকে আটক করে পুলিশ। পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। আর তারপরেই প্রায় চোখে সরষে ফুল দেখার দশা হয় পুলিশের।

দেখা যায় পিক আপ ভ্যানটিতে প্রায় ২৯ কেজি গাঁজা রয়েছে। বেগতিক বুঝে তিন গাঁজা পাচারকারি পালানোর চেষ্টা করলেও তাদের ধরে ফেলে পুলিশ। অত পরিমাণ গাঁজা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়টি তদন্ত করছে রামপুরহাট থানা পুলিশ। পিকআপ ভ্যানটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হবে।

আচমকা এত পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা এলাকা জুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। নিষিদ্ধ মাদক গাঁজা, সেই জিনিস বীরভূমের ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানারকম জল্পনা।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার