আসানসোলের কম্বল-কাণ্ডে বিজেপি কাউন্সিলর ইন্দ্রানী আচার্যকে জিজ্ঞাসাবাদ

রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কম্বল (Blanket) বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় এবার জেরা করা হল আসানসোল (Asansole) পুরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর (BJP Councellor) ইন্দ্রানী আচার্যকে (Indrani Acharya)। রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

আসানসোল (Asansole) পুরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর (BJP Councellor) ইন্দ্রানী আচার্যকে শনিবার নোটিস পাঠানো হয়েছিল। নোটিসে তাঁকে রবিবার আসানসোল উত্তর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয় পুলিশ। মূলত আসানসোলে বিজেপির কম্বল বিতরণের অনুষ্ঠানে তিন জনের মৃত্যুর ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এই তলব বলে জানানো হয়েছিল। সেই তলবের প্রেক্ষিতে এদিন আসানসোল থানায় হাজিরা দেন তিনি। সূত্রের খবর, এদিন বিজেপি কাউন্সিলরকে বেশকিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অনুষ্ঠানের বিষয়ে ইন্দ্রানী কিছু জানেন কিনা ? ইন্দ্রানীর কোনও প্রোগ্রাম শিডিউল জানা ছিল কিনা? ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল কি না, এই সমস্ত বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়।

প্রসঙ্গত, গত বছর ১৪ ডিসেম্বর আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারিকে। গ্রেফতারও করা হয়েছে বেশ কয়েকজন অভিযুক্তকে। ১৪ তারিখে আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর চৈতালি তেওয়ারির (Chaitali Tewari) উদ্যোগে শিবচর্চা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। সেই কর্মসূচিতে গিয়ে পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হয় এক শিশু সহ তিন জনের। মৃতদের নাম যথাক্রমে প্রীতি সিং (১২), চাঁদমনি দেবী (৪৫) ও ঝালি বাউড়ি (৬০)।

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে