আঁটোসাঁটো নিরাপত্তা! ২৬ পুলিশ আধিকারিককে বিশেষ দায়িত্ব, কার কোথায় দায়িত্ব?

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই রাজ্যে শেষ দফার নির্বাচন। ৭ জেলার ১৪২ আসনে হবে ভোটগ্রহণ। প্রথম দফার মতো এই দফাও শান্তিপূর্ণই করতে চাইছে কমিশন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার জন্য ২৬ জন পুলিশ আধিকারিককে বিভিন্ন জেলায় বিশেষ দায়িত্বে মোতায়েন করেছে রাজ্য পুলিশ। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের মঙ্গলবার সকাল ১০টায় দায়িত্ব বুঝে নিতে হবে। বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা)।

সিদ্ধার্থ দোরজি, রবিরাজ অবস্থি, গায়কওয়াড় নিলেশ শ্রীকান্ত, সৌম্যজিৎ রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। প্রবীণ প্রকাশকে দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটে। উত্তম ঘোষকে কৃষ্ণনগর পুলিশ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।  অনিমেষ রায়, ধীরাজ ঠাকুরকে পাঠানো হয়েছে বারাসত পুলিশ জেলায়। অন্যদিকে, অতীশ বিশ্বাস, কুণাল মুখোপাধ্যায়কে পাঠানো হয়েছে বসিরহাট পুলিশ জেলায়।  রজত ঘোষ, সমীর অধিকারীকে দায়িত্ব নিতে বলা হয়েছে বারুইপুর পুলিশ জেলার। পূর্ব বর্ধমান জেলার দায়িত্ব পড়েছে রাহুল মিশ্রের ওপরে। অসীষ পাল, জে. মার্সি ও উমেশ গণপতকে দায়িত্ব দেওয়া হয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের। হাওড়া রুরালের দায়িত্ব পেয়েছেন নিখিল আগরওয়াল, সৈকত সরওয়ারকার, রসপ্রীত সিং, আজহারউদ্দিন খানকে পাঠানো হয়েছে হুগলি রুরালে। রানাঘাট পুলিশ জেলা দায়িত্ব বর্তেছে শুভাঙ্ক মুখোপাধ্যায় ও সামির আহমেদের কাঁধে। জর্জ অ্যালেন জন ও আকাশদীপ গেহলট  পেয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার দায়িত্ব। আনন্দ মণ্ডলকে সুন্দরবন পুলিশ জেলা ও শুভেন্দু মণ্ডলকে বনগাঁ পুলিশ জেলায় দায়িত্ব নিতে বলা হয়েছে।

দ্বিতীয় দফার নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে বদল করা হয়েছে। এই দফার নির্বাচনও শান্তিপূর্ণ করতে বদ্ধ পরিকর কমিশন। আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে কমিশন। কোনও ধরনের বিষ্ফোরক উদ্ধার বা ভোটারকে ভয় দেখানো হলে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ করতে বলা হয়েছে।

 

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না নববধূর, তারপর……

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর