নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিজেপির উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ

‘মিছিল’ আটকে দেয় পুলিশ। বাধে বচসা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রাম। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে সেখানেই ‘দাপট’ দেখাল বিজেপি। হরিহরপুরের বিজেপি প্রার্থীরা এদিন নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান। আর সেই সময়েই পুলিশের সঙ্গে বাধে বচসা। ছড়ায় উত্তেজনা। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।  

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল। এদিন তাঁর সঙ্গে ছিলেন হরিহরপুরের ১৪ জন বিজেপি প্রার্থী। জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে সকলে মেঘনাদের নেতৃত্বে যান বিডিও অফিসে। সঙ্গে ছিলেন প্রচুর বিজেপি কর্মী এবং সমর্থক। কমিশনের নির্দেশ, নমিনেশন জমা দেওয়ার স্থলে প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন ২ জন। ১০০ মিটারের মধ্যে ঢুকতে পারবে মাত্র ১টি গাড়ি। সেই মতো ‘মিছিল’ আটকে দেয় পুলিশ। বাধে বচসা। পরে অবশ্য প্রার্থীরাই শুধুমাত্র নমিনেশন জমা দিতে যান। পরিস্থিতি আসে নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন (PANCHAYET ELECTION) আগামী ৮ জুলাই। সেই উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে আজ-শুক্রবার থেকে। চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। সময় সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। মাঝে বাদ শুধু রবিবার। আগামী ১৭ জুন শেষ দিন স্ক্রুটিনির। আগামী ২০ জুনের মধ্যে প্রত্যাহার করা যাবে মনোনয়নপত্র।  রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। ফলপ্রকাশ হবে আগামী ১১ জুলাই।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!