বকটুই: ‘খাকি উর্দিতে দাগ নেব না’ বলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী সাসপেন্ড!

এসডিপিও সায়ন আহমেদকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, বকটুই (বীরভূম): বকটুই কাণ্ডের জেরে রামপুরহাটের আইসি, এসডিপিও’র পর এবার কি শাস্তির খাঁড়া নামতে চলেছে জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর উপরে? সূত্রের খবর, দাবাং পুলিশ অফিসার হিসেবে খ্যাত নগেন্দ্র ত্রিপাঠীকে সরিয়ে নতুন পুলিশ সুপার হিসেবে ধৃতিমান সরকারকে বীরভূমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। যদিও এখনও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বীরভূমের বর্তমান পুলিশ সুপারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কিছুটা বিভ্রান্তিও দেখা দিয়েছে জেলা পুলিশ মহলে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বৃহস্পতিবার বকটুই যান। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে তিনি কথা বলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের গাফিলতির কথাও স্বীকার করে নিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, এখানকার যিনি এসডিপিও ছিলেন, তিনি একজনের মৃত্যুর পরেও কেন পদক্ষেপ করেননি। তার দরকার ছিল তখনই উপযুক্ত পদক্ষেপ করার। এই গ্রামে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। SDPO তাঁর দায়িত্ব পালন করেননি। দায়িত্ব পালন করেননি IC.  সুতরাং, যাঁরা তাদের কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছেন,  ঘটনার প্রেক্ষিতে যারা পুলিশকে কাজে লাগাতে পারেনি, তিনি তাঁদের কঠোর শাস্তি চান। 

উল্লেখ করা যেতে পেরে, গত বিধানসভা নির্বাচনে এই নগেন্দ্র ত্রিপাঠীর এক মন্তব্য মিডিয়ার সব আলো শুষে নিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছিলেন, ‘ম্যাডাম খাকি উর্দিতে দাগ নেব না।’ কিন্তু এক বকটুইয়ের ঘটনা তাঁর সেই খাকি উর্দিতে দাগ লাগিয়ে দিল। 

এদিকে, এদিন ঘটনাস্থল পরিদর্শে যান রাজ্যপুলিশের ডিজি  মনোজ মালব্য। গ্রামে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ৫৪জন পুলিশকর্মীকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ডিএসপি পদমর্যাদার এক আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।  

আরও পড়ুন ‘লাটসাহেব’ ধনখড়কে সরান, অমিত শাহকে সুদীপরা

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩