সহপাঠী ধর্ষক! দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ২০ দিনে চার্জশিট পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ২০ দিনের মাথায় চার্জশিট জমা করল পুলিশ। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।  ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলি। ২৭ অক্টোবর পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। টিআই প্যারেডও হয়েছে। পুলিশের চার্জশিটে রয়েছে সহপাঠীর নাম। বাকি ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি, ডাকাতির মামলা রয়েছে। বৃহস্পতিবার চার্জশিট পেশ করার পর ধৃত মোট ৬ জনকে শুক্রবার ফের আদালতে তোলা হবে। তবে পুলিশের অভিযোগ, ধর্ষণ করেছে সহপাঠী।

নির্যাতিতা গোপন জবাববন্দিতে জানিয়েছেন, তিনি বিপদে যখন পড়েছিলেন, তখন তাঁর সহপাঠী সাহায্য করতে এগিয়ে আসেনি। পুলিশ সূত্রে খবর, সহপাঠীর ঘর থেকে ১১টি কন্ডোম মিলেছে। একটি মিলেছে ঘটনাস্থল থেকে। ফলে এই ঘটনায় সে কতটা জড়িত তা জানা যাবে।  টিআই প্যারেডে ধৃত ফিরদৌসকে চিহ্নিত করেছিলেন নির্যাতিতা। বাকিরাও সঙ্গে ছিল বলে জানিয়েছেন নির্যাতিতা।

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। প্রথমে সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা চলছিল। প্রথম থেকেই সহপাঠীরকে নজরে রাখছিল পুলিশ। পরে জানা যায়, ধর্ষণের ঘটনায় যুক্ত রয়েছে সহপাঠীও। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। গত ২৭ অক্টোবর পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। টিআই প্যারেডে অভিযুক্তকে চিনিয়ে দিয়েছে নির্যাতিতা। তবে ধর্ষণের সঙ্গে কি সহপাঠী সরাসরি যুক্ত রয়েছে? উঠছে প্রশ্ন। চার্জশিট জমা দেওয়ার পরেই সবটা জানা যাবে বলা হয়েছে। অবশেষে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। শুক্রবার এই মামলার পরব্রতী শুনানি রয়েছে বলে জানা গিয়েছে। ধর্ষণের ঘটনায় সকলেরই যোগ রয়েছে বনে জানা যাচ্ছে। সহপাঠীর মোবাইল ফোন আগেই বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখা হয়েছে।

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?