বিকেলেই কলকাতা-সহ সংলগ্ন এলাকায় ঝেঁপে নামল শিলাবৃষ্টি, একাধিক জেলায় জারি সর্তকতা

Share:

নিজস্ব প্রতিনিধি: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার বিকেল হতেই শহর কলকাতায় শুরু হয় শিলা বৃষ্টিও। বিকেল নামতেই অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তার যে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত তৈরির কারণে একাধিক জেলায় সর্তকতা জারি করা হয়েছে।

এই ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এছাড়াও বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হওয়ার সর্তকতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় ঝড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ও শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ৪ জেলায় ঝড়ের পূর্বাভাস জারি রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে শুক্রবার কমলা সর্তকতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত এখানে ঝড় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে পরিস্থিতির স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

২ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলার দিকে অস্বস্তি বাড়বে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে বৃষ্টিপাতের পর আবহাওয়া একটু বদল হয়েছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হয়েছিল শিলাবৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। বৃহস্পতিবার বিকেল হতেই শিলাবৃষ্টি হয় শহর কলকাতায়।

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল