আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

নিজস্ব প্রতিনিধি: ভোটগ্রহণ শেষ হওয়ার পর শান্ত পরিবেশ বজায় থাকবে বলেই আশা করেছিলেন অনেকেই। কিন্তু ভোট মিটতেই কলকাতার বেহালায় উত্তেজনার আবহ তৈরি হয়েছে। স্থানীয় এলাকায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোেগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এক পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণেই তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়।

অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে বেহালা এলাকায় প্রসেনজিৎ ব্রহ্ম নামে এক ব্যক্তির বাড়িতে হঠাৎই একদল লোক ঢুকে পড়ে। পরিবারের দাবি, প্রায় ২০ থেকে ৩০ জনের একটি দল আচমকা বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির সদস্যদের উপর হামলা চালায়। প্রসেনজিৎ ব্রহ্ম ও তাঁর ভাই অভিজিৎ ব্রহ্মকে লক্ষ্য করে মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের বক্তব্য, দুই ভাই বিজেপির সমর্থক হওয়ায় তাঁদের পরিকল্পিতভাবে নিশানা করা হয়েছে।

আরও পড়ুন: হাওড়ার বহুতলে অবাঙালি ফ্যাক্টর! আশঙ্কায় পদ্মশিবির

শুধু দুই ভাই নন, তাঁদের সঙ্গে উপস্থিত কয়েকজন বন্ধুকেও লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের দাবি, পুরো ঘটনাটি খুব অল্প সময়ের মধ্যেই বড় আকার ধারণ করে । গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে এই ঘটনায় প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাসও আহত হয়েছেন বলে খবর। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় দাবি করেছেন, এই হামলা পূর্বপরিকল্পিত। তাঁর বক্তব্য, ভোটের দিন এলাকায় কোনও অশান্তি হয়নি। কিন্তু ভোট শেষ হওয়ার পর হঠাৎ এই হামলা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

মদের দোকান খুলতেই উপচে পড়া ভিড়, কতক্ষণ খোলা থাকবে?

‘২০২৬-এ ২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

হাওড়ার একাধিক বহুতলে অবাঙালি ফ্যাক্টর! আশঙ্কায় পদ্মশিবির

রাজ্যে কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে? এবার স্ক্রুটিনিতেও কড়া কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ