বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

২ বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর। ধর্ষণের পর খুন হয়েছে বলে অভিযোগ পরিবারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর। ধর্ষণের পর খুন হয়েছে বলে অভিযোগ পরিবারের। স্থানীয় সূত্রের খবর, বারুইপুর থানার ধপধপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকার বাসিন্দা ছিল ওই নাবালিকা। শনিবার বিকেল ৪ টে নাগাদ খাবার কিনতে বাড়ি থেকে বের হয়েছিল সে। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন তাঁকে। অবশেষে আজ, রবিবার (৫ জুলাই) সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে ওই নাবালিকার দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণের পর খুন করা হয়েছে।

স্থানীয়রাও জানিয়েছেন, শনিবার বিকেলে কয়েকজন যুবককে নাবালিকার সঙ্গে দেখা গিয়েছিল। আপাতত এই ঘটনায় উত্তাল বারুইপুর। সকালে প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্তকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গণপিটুনিতে খুন হয়েছে অন্য এক অভিযুক্ত। এই ঘটনায় নাবালিকার দেহ আটকে সকাল থেকেই স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন। যাতে রীতিমতো নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও। ঘটনার তদন্তে বারুইপুর পুলিশ সুপারের নেতৃত্বে ছয় সদস্যের সিট গঠন করা হয়েছে। জানা গিয়েছে, ফোন করে নির্যাতিতা নাবালিকার বাবার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পরিবারের সদস্যদের ভবানীভবনে যেতে বলেছেন তিনি। আশ্বাস দিয়েছেন, নির্যাতিতার পরিবারের সব দাবি শুনবেন তিনি। আরও জানা গিয়েছে, রবিবার সকালে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের পরেই মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অন্য অভিযুক্ত ইন্দ্রজিৎ তাঁতিকে (২৬) গণপিটুনি দেয় স্থানীয়রা। মারধরের জেরে তাঁর মৃত্যু হয়। সূর্যপুর পুলিশ ক্যাম্পে হামলা চালায়। আক্রান্ত হয় পুলিশও।

ঘটনার প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণ শাখায় নামখানা লাইনে ট্রেন অবরোধ করেন উত্তেজিত জনতা। নির্যাতিতার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হওয়ার পর তাঁরা অবরোধ তোলে। পুলিশ পরিস্থিতি সামলাতে গিয়ে তাঁদের উপরেও হামলা চালায়। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনায় মোট চারজন জড়িত। প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে বারুইপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। কী ভাবে ঘটনাটি ঘটল এবং কারা কারা এর সঙ্গে জড়িত ছিল, তা খতিয়ে দেখবে পুলিশের এই দলটি। আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় পুলিশকর্মীদের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুর, অন্য মামলাটি গণপিটুনি তে যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক