তৃণমূলে টিকিট পেলেন না প্রতীক উর রহমান! বড় পরিকল্পনা তরুণ নেতাকে নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল প্রতীক উর রহমানকে নিয়ে। বিশেষ করে, তিনি কি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন-এই প্রশ্নই ঘুরছিল রাজনৈতিক মহলের আলোচনায়। তবে শেষ পর্যন্ত সেই জল্পনায় জল ঢেলে দিল প্রার্থীতালিকা প্রকাশ হয়ে। তৃণমূলের ঘোষিত তালিকায় নাম নেই প্রতীক উর রহমানের।

কয়েকদিন আগেই সিপিএমের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেছিলেন প্রতীক উর। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে উদ্দেশ্য করে লেখা তাঁর ইস্তফাপত্র প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। এরপর থেকেই তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। অনেকেই মনে করেছিলেন, তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই ঝুঁকছেন। যদিও তখন প্রকাশ্যে দলবদল নিয়ে মুখ খোলেননি এসএফআই-এর প্রাক্তন এই রাজ্য সভাপতি। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতীক উর রহমান। পরে সেই ডায়মন্ড হারবারের অন্তর্গত আমতলায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি।

এদিকে, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছিলেন, প্রতীক উরের সঙ্গে শাসক দলের যোগাযোগ রয়েছে-এমন খবর দলের রাজ্য নেতৃত্ব দেড় থেকে দু’মাস আগেই পেয়েছিল। তবে প্রতীক উর পাল্টা সিপিএমের রাজ্য নেতত্বের বিরুদ্ধে স্বজনপোষণসহ একাধিক গুরুতর অভিযোেগ তোলেন এবং মহম্মদ সেলিমের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন।অবশেষে তৃণমূলে যোগ দিলেও বিধানসভা নির্বাচনে টিকিট পাননি তিনি। যদিও আগেই প্রতীক উর রহমান জানিয়েছিলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার বিশেষ ইচ্ছা তাঁর নেই; বরং সংগঠনের কাজেই মন দিতে চান। প্রার্থীতালিকা প্রকাশের পর স্পষ্ট হয়েছে, আপাতত সংগঠনের কাজেই সক্রিয় থাকবেন এই তরুণ নেতা|

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ