প্রথম ভাষণেই মমতার মন জয় করে নিলেন প্রতীক উর, তরুণ তুর্কিতে মুগ্ধ দিদি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেসের মঞ্চে প্রথমবার বক্তব্য রাখলেন সদ্য সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমান। সংক্ষিপ্ত হলেও তাঁর বক্তব্য ছিল আক্রমণাত্মক এবং রাজনৈতিক বার্তায় ভরপুর। বক্তব্যের মাঝেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি এবং মঞ্চ থেকেই ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। 

বক্তব্যের শুরুতেই প্রতীক বলেন, “ভ্যানিশ কুমার যতই চেষ্টা করুন না কেন, শেষ পর্যন্ত বাংলার মানুষই ভোটের মাধ্যমে বিজেপিকে ভ্যানিশ করে দেবে।” তাঁর এই মন্তব্যে সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা যায়। এরপর তিনি দেশভাগের ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরেন। প্রতীকের বক্তব্য, “দেশভাগের সময় ভারতীয় মুসলমানরা জিন্নার সামনে দাঁড়িয়ে বলেছিলেন-লাথি মারি তোর পাকিস্তানকে, এই দেশই আমাদের।” সেই ঐতিহাসিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, বাংলার মুসলমানরা আজও এই দেশকেই নিজেদের মাতৃভূমি হিসেবে মনে করে।

আরও পড়ুন: ‘কাগজ দেখাব না’, মমতার ধর্নামঞ্চে বিজেপিকে চ্যালেঞ্জ প্রতীক উরের

মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকার কথা উল্লেখ করে প্রতীক বলেন, “নেত্রী আমার পেছনে বসে আছেন বলেই এতটা সাহস নিয়ে কথা বলতে পারছি। সামনে আমাদের কঠিন রাজনৈতিক লড়াই অপেক্ষা করছে, আর সেই লড়াই তৃণমূল কংগ্রেসের লড়াই।” তিনি আরও বলেন, “যেমন ডিডি গেঞ্জির ওপর মানুষ চোখ বন্ধ করে ভরসা করে, তেমনই বাংলায় দিদিও এক ধরনের ব্র্যান্ড। দিদির উপরও মানুষ একইভাবে বিশ্বাস রাখে।” বক্তব্যের শেষ মুহূর্তে তিনি বলেন, “যব তক টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি।” প্রতীক উর রহমানের বক্তব্য শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমুখে বলেন, “প্রতীক উর খুব ভালো বলেছ। এবার একটু জল খেয়ে নাও।” তাঁর এই মন্তব্যে মঞ্চে উপস্থিতদের মধ্যে হাসির রোল ওঠে এবং মুহূর্তের জন্য পরিবেশ হালকা হয়ে যায়।

শনিবার তাঁর নিশানায় ছিল কমিশন ও বিজেপি। তিনি বলেন, ভোটের আগে ‘উই দ্য পিপল অব ইন্ডিয়া’, কিন্তু নির্বাচনের পরে সেটা হবে ‘হু দ্য পিপল অব ইন্ডিয়া’। জ্ঞানেশ কুমারের প্রচুর জ্ঞান। শুধু কান্ডজ্ঞানটুকু নেই। নির্বাচন কমিশনারকে তোপ দেগে তিনি বলেন, মানুষের কাছে দায়বদ্ধ যে কমিশন, সেটুকু কাজও তিনি করেন না। তাঁর অভিযোগ, ওনার একটাই উদ্দেশ্য,বিজেপির দালালি করতে হবে যেভাবে হোক। যেভাবেই হোক মানুষকে হয়রানি করতে হবে। বিজেপির স্লোগানকে বাস্তবায়িত করতে হবে। তার জন্য নাম কাটা হচ্ছে। বিজেপি টাকা দিয়েও বাংলা দখল করতে পারছে না। তাই কমিশনকে দিল্লি থেকে পাঠানো হয়েছে, বেছে বেছে নাম বাদ দেওয়ার জন্য। যেওসকল মহিলারা তৃণমূলকে সমর্থন করেন, তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে।

তাই জ্ঞানেশ কুমারের নাম হয়েছে ভ্যানিশ কুমার। যতই চেষ্টা করুক তৃণমূলকে ভ্যানিশ করতে পারবে না। কিন্তু ২৬-র পরে বাংলার মাটিতে বিজেপিকে ভ্যানিশ করে দেওয়া হবে। বাংলার মানুষ পদ্মফুলকে ভ্যানিশ করে দেবে। পশ্চিমবঙ্গের মাটিতে ‘দিদি’ একটা ব্র্যান্ড। বাংলার মানুষ চোখ বন্ধ করে তাঁকে ভরসা করেন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জীবিত থাকবেন বাংলা দখল তো দূর, সীমানাতেও আসতে পারবে না বিজেপি। সেটা তাঁরা বুঝে গিয়েছেন।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত