অভিষেকের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে বসিরহাটে

সিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামের সমর্থনে আগামিকাল বসিরহাটে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাটে(Basirhat) সভা করতে চলেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এই বসিরহাট মহকুমার মধ্যেই পড়ে সন্দেশখালি ও ন্যাজাট থানা যেখানে শেখ শাহজাহানকে ও তাঁর শাগরেদদের ঘিরে এক গণবিক্ষোভ দেখা গিয়েছিল। আগামিকাল বসিরহাট শহরের বিএসএসএ ময়দানের সভা থেকে সেই সন্দেশখালির ঘটনা নিয়ে অভিষেক কী বলেন সেই দিকেই তাকিয়ে থাকবেন সকলে। জনসভার পাশাপাশি আগামিকাল অভিষেক একটি মন্দিরেরও উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, সন্দেশখালিকাণ্ডের পর এই প্রথম বসিরহাটে আসতে চলেছেন তৃণমূলের সেনাপতি। স্বাভাবিক ভাবেই তাঁর এই সভা ঘিরে তৃণমূলের শিবিরে এখন সাজ সাজ রব। সকলেই চাইছেন এই সভা সবদিক থেকেই সফল করে তুলতে। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে শেখ হাজি নুরুল ইসলামকে(Sheikh Haji Nurul Islam)। তাঁর সমর্থনেই আগামিকাল বসিরহাটে সভা করতে চলেছেন অভিষেক। 

সন্দেশখালি নিয়ে সম্মিলিত ভাবে বিরোধীদের একের পর এক আক্রমণের লক্ষ্য হয়ে উঠত্যে হয়েছে তৃণমূলকে। এমনকি সন্দেশখালির ঘটনা নিয়ে আদালতেও অনেক মামলা হয়েছে। অভিষেক নিজেই একসময় জানিয়েছিলেন, পরিস্থিতি ঠিক হলে তিনি সন্দেশখালি যাওয়ার কথা ভাববেন। এই পরিস্থিতিতে বুধবার সন্দেশখালি না গেলেও তিনি বসিরহাটে যাচ্ছেন। সেখান থেকে তিনি সন্দেশখালির ঘটনা নিয়ে কোন বার্তা দেন সেই দিকেই সকলে তাকিয়ে থাকবেন। তাঁর সেই জনসভার আগে জোড়াফুলের শিবিরের প্রস্তুতি এখন চূড়ান্ত আকার নিয়েছে। সভার মাঠের পাশেই বসিরহাট হাইস্কুল। সেই স্কুলের মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড। কলকাতা থেকে উড়ে এসে সোজা স্কুলের মাঠের হেলিপ্যাডেই নামবেন অভিষেক। গোটা এলাকা তাই ঢাকা পড়েছে নিরাপত্তার মোটা চাদরে। আসন্ন লোকসভার নির্বাচনে বসিরহাট থেকে তৃণমূলের প্রার্থীকে জেতাতে তৃণমূলের সেনাপতি কর্মীদের কী বার্তা দেন, তা শোনার জন্যও জোড়াফুলের কর্মী থেকে সমর্থক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।   

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়

‘ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন তাই করুন’, কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪