‘ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন তাই করুন’, কেন্দ্রকে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার সেই অনশনের ১৯তম দিনে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট।

ওয়াংচুকের জীবন বাঁচাতে যা যা চিকিৎসা প্রয়োজন, তা অবিলম্বে করতে হবে, কেন্দ্রকে স্পষ্ট নির্দেশ আদালতের। আদালত আরও জানায়, প্রতিদিন সরকারি চিকিৎসকদের দিয়ে ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। রিপোর্ট অনুযায়ী প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে চিকিৎসাও শুরু করতে হবে। বুধবার আদালতে একটি আবেদন জমা পড়ে। সেখানে দাবি করা হয়, ৫৯ বছরের ওয়াংচুক গত ১৯ দিনে প্রায় সাড়ে ৮ কেজি ওজন হারিয়েছেন। দ্রুত চিকিৎসা না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠতে পারে। প্রয়োজনে তাঁকে হাসপাতালে ভর্তি করে তরল পুষ্টিকর খাদ্য, ভিটামিন ও প্রয়োজনীয় খনিজ দেওয়ার আর্জিও জানানো হয়। শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, ওয়াংচুকের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। তবে সব সময় সরকারি চিকিৎসক নন, কখনও বেসরকারি চিকিৎসকরাও পরীক্ষা করছেন। তাতেই অসন্তোষ প্রকাশ করে আদালত। স্পষ্ট জানিয়ে দেয়, সরকারি চিকিৎসকদের তত্ত্বাবধানেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালাতে হবে।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ ‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

এদিকে আদালতের নির্দেশের কয়েক ঘণ্টা আগেই একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেন ওয়াংচুক। তিনি জানান, অনশনের জন্য দুর্বলতা থাকলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। তবে সরকারের কাছ থেকে স্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না। ২০ জুলাই যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষকে যোগ দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। তাঁর কথায়, সাধারণ মানুষের সমর্থনই সরকারের কাছে সবচেয়ে বড় বার্তা পৌঁছে দিতে পারে। সংসদ সদস্যদের হাতে এই দাবির বিষয়টি তুলে দেওয়া গেলে তবেই তিনি মনে করবেন, আন্দোলন সঠিক পথে এগোচ্ছে। স্কুল-কলেজের পড়ুয়াদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়াংচুক।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ