পূর্ব মেদিনীপুরে ৩ পুলিশ জেলার গঠনের প্রস্তুতি শুরু

পূর্ব মেদিনীপুরে তিন- তিনটি পুলিশ জেলা তৈরির সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়ার পথে হাঁটা দিচ্ছে বাংলায় ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গিয়েছিল। এবার সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়ার পালা শুরু হয়ে গেল। আইনশৃঙ্খলার ওপর নজরদারি বাড়াতে এবার পূর্ব মেদিনীপুরে(Purba Midnapur) তিন- তিনটি পুলিশ জেলা(3 Police Districts) তৈরির সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়ার পথে হাঁটা দিচ্ছে বাংলায় ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। একটি জেলার পুলিশ প্রশাসনকে ভেঙে ৩টি আলাদা আলাদা পুলিশ জেলা তৈরি হলে নজরদারিতে সুবিধা হবে বলে মনে করছে নবান্ন(Nabanna)। গত কয়েক বছর ধরে পূর্ব মেদিনীপুর জুড়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। এই অশান্তির জেরে প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই রাজ্য সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আলাদা পুলিশ জেলা করতে চায়। কারণ, পূর্ব মেদিনীপুরকে ভাগ করে প্রশাসনিক জেলা করতে গেলে অনেক আইনি জটিলতা রয়েছে। সেই সব আইনি জটিলতা কাটিয়ে ওঠা বেশ সময়সাপেক্ষ বিষয়। তাই রাজ্য সরকার ৪ হাজার ৭৮৫ বর্গ কিলোমিটার জুড়ে এই জেলার নিরাপত্তা ব্যবস্থা সামাল দিতে আর ১জন পুলিশ সুপার নয়, ৩জন পুলিশ সুপার নিয়োগ করতে চাইছে। আর সেই সূত্রেই ৩টি পুলিশ জেলা গঠনের কাজ শুরু হয়ে যাচ্ছে।

আরও পড়ুন কলকাতা পুরনিগমের ৪৪টি ওয়ার্ডে বাড়ি বানাবার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হল

নবান্ন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনকে ভেঙে যে ৩টি পুলিশ জেলা গড়ে তোলা হচ্ছে সেগুলি হল – তমলুক(Tamluk), হলদিয়া(Haldia) ও কাঁথি(Contai)। পূর্ব মেদিনীপুরে এখন মহকুমার সংখ্যা ৪। তমলুক, হলদিয়া, এগরা এবং কাঁথি। এগরা মহকুমা হলেও এখনই তাকে পৃথক পুলিশ জেলার রূপ দেওয়া হচ্ছে না। কাঁথি পুলিশ জেলার মধ্যে থাকছে ৮টি থানা। এগুলি হল – কাঁথি, মরিশদা, এগরা, রামনগর, দিঘা, দিঘা কোস্টাল, মন্দারমণি কোস্টাল এবং জুনপুট কোস্টাল থানা। হলদিয়া পুলিশ জেলার মধ্যে থাকছে ৯টি থানা এলাকা। এগুলি হল – মহিষাদল, সুতাহাটা, দূর্গাচক, হলদিয়া, ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম, জনকা এবং তালপতিঘাট কোস্টাল থানা। তমলুক পুলিশ জেলার মধ্যে থাকছে পটাশপুর, ভূপতিনগর, ভগবানপুর, নন্দকুমার, ময়না, তমলুক, কোলাঘাট ও পাঁশকুড়া – এই ৮টি থানা। একই সঙ্গে জেলায় বাড়ানো হচ্ছে সাইবার ক্রাইম ও মহিলা থানার সংখ্যাও।

আরও পড়ুন রবি সকালেই বঙ্গের উদ্বেগ বাড়িয়ে প্রায় লক্ষ কিউসেক জল ছাড়লো ডিভিসি

উল্লেখ্য, বাম জমানার শেষদিকে ২০০৭ সালে জমি আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। বামেদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। সেই আন্দোলনের জেরে পুলিশ গুলি চালালে ১৪ জন নিহত হন। এরপর সেখানকার রাজনৈতিক পট পরিবর্তন হয় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে। এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী যোগ দেন বিজেপিতে। সেবারের নির্বাচনে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ভোট পর্ব মিটে গেলেও তারপর থেকে দফায় দফায় অশান্তি ছড়ায় জেলার বিভিন্ন প্রান্তে। সরকার মনে করছে, এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে বিকেন্দ্রীকৃত পুলিশি নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। যা সম্ভব পৃথক পুলিশ জেলা তৈরি করলেই সম্ভব হবে। তাই যেমন ভাবা তেমন কাজ।

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে