ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ইয়াসিন, কেন এমন করলেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি নেতারা বলছেন, তাঁরা এবার ক্ষমতায় আসবেই। তাই তাঁরা আত্মতুষ্টিতে রয়েছে। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে চায়ের দোকান, আড্ডার ঠেকে। বিশেষ করে চায়ের দোকানগুলিতে সকাল, সন্ধ্যা নিয়ম করে ভোট–চর্চার আসর বসছে। আর সেখানেই এবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল পশ্চিম মেদিনীপুরের পাথরার প্রাণপুরুষ ইয়াসিন পাঠান। কারণ এবার তিনি ভোট বয়কটের ডাক দিয়েছেন।

এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কেন এমন সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ইয়াসিন পাঠান?‌ ৩৪টি হিন্দুমন্দির তিনি রক্ষা করেছিলেন। পাথরা পুরাতত্ত্ব সংরক্ষণ কমিটি গড়ে আজও বুক দিয়ে আগলে রেখেছেন সেই মন্দিরগুলিকে। আর এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ১৯৯৪ সালে রাষ্ট্রপতির হাত থেকে ইয়াসিন পাঠান পান ‘কবীর পুরস্কার’। সুতরাং এলাকায় তিনি অত্যন্ত পরিচিত এক ব্যক্তি। গোটা পরিবারকে এক ডাকে চেনেন এলাকার বাসিন্দারা। সেখানে আজ এমন একজন ব্যক্তি ভোট বয়কটের ডাক দেওয়ায় চর্চা চরমে উঠেছে।

অন্যদিকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইয়াসিন পাঠান। তাই এখন সকলে এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ কী জানতে চান। এমন সিদ্ধান্তের কারণ, পশ্চিম মেদিনীপুরের পাথরার ইয়াসিন পাঠানের ছেলে এবং দুই মেয়ের নামই এখনও ‘বিচারাধীন’ তালিকায়। সমস্ত নথি জমা দেওয়ার পরেও নাম কেন বিচারাধীন তালিকায়? এই প্রশ্ন তুলেছেন ইয়াসিন পাঠান। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এই সমস্যার সমাধান না হলে তিনি এবং তাঁর স্ত্রী–সহ গোটা পরিবার এবার ভোট দান থেকে বিরত থাকবেন। এই কথা প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার বাসিন্দারা।

তাছাড়া ইয়াসিন পাঠানের দুই মেয়ে তানিয়া পরভিন এবং তামান্না পারভিন। তাঁদের বয়স যথাক্রমে ৩৭ ও ৩৪। আর তাঁরা বেশ কয়েকবার ভোট দিয়েছে। ২০২৬ সালের প্রথম ভোটার তালিকায় বিচারাধীন ছিল ওরা। এখনও তাঁরা বিচারাধীন। এই ঘটনা নিয়ে ইয়াসিন পাঠান বলেন, ‘‌আমি ১৯৭৮ সাল থেকে ভোট দিয়ে আসছি‌। ২০০২ সালের ভোটার তালিকায় আমার এবং আমার স্ত্রীর নাম আছে। আমার ছেলের তসবীর পাঠান বাদশার বয়স ৪০। বারবার সব নথিপত্র জমা দেওয়া হয়েছে। এই অবস্থায় আমরা কী করব বুঝতে পারছি না। ছেলে–মেয়েদের ভোটের অধিকার যদি না থাকে, আমি এবং আমার পরিবারের কেউই এবার ভোটাধিকার প্রয়োগ করব না। ভোট বয়কট করার সিদ্ধান্ত নিলাম।’‌

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে শ্যুটআউট, খুন কুখ্যাত দুষ্কৃতী

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেগা অ্যালার্ট, ভিজবে কলকাতাও

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক