ফের বাঘের ছাপ মিলল সুন্দরবনে, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি : কুলতলির পর এবার পাথরপ্রতিমা। সুন্দরবনে ফিরল বাঘের আতঙ্ক। পাথরপ্রতিমার ঠাকুরান নদীর পারে বাঘের পায়ের ছাপ মিলল। সেই বাঘের পায়ের ছাপ দেখেই এলাকার বাসিন্দাদের সন্দেহ, আশেপাশেই কোথাও লুকিয়ে রয়েছে দক্ষিণরায়।

শনিবার বিকেলে পাথরপ্রতিমা বিধানসভা এলাকার শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর মৌজায় ঠাকুরান নদীর পারে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। বাঘের পায়ের ছাপ দেখেই আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশকে। সেইসঙ্গে বন দফতরকেও খবর দেওয়া হয়। শনিবার সারা রাত ধরে পাহারা দেওয়া সত্ত্বেও বাঘের দেখা মেলেনি।

দুদিন আগে কুলতলিতে বাঘের গর্জনে ঘুম উড়েছিল গ্রামবাসীদের। কিন্তু কুলতলিতে শেষ পর্যন্ত বাঘের দেখা মেলেনি। বন দফতরের আধিকারিকরা তল্লাশি চালিয়েও বাঘের দেখা পাননি। তাহলে দক্ষিণরায় গেল কোথায়, সেটাই এখন গ্রামবাসীদের প্রশ্ন। বন দফতরের আধিকারিকদের অনুমান, বাঘটি সম্ভবত গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে।

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও