সরকারি ভবনে চলছে CBSE বোর্ডের বেসরকারি স্কুল, বিতর্ক রাজগঞ্জে

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই স্কুলটি কার্যত ভবন দখল করে চলছে। যদিও হানিফের দাবি, স্থানীয় পঞ্চায়েত প্রধানের অনুমতি নিয়ে এই স্কুল চালাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল ঘিরে বিতর্ক দানা বাঁধল উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) রাজগঞ্জে(Rajganj)। বিতর্কের নেপথ্যে রয়েছে একটি সরকারি ভবনে একটি বেসরকারি স্কুল(Private School) চলার ঘটনা। সেই স্কুলের আবার নেই কোনও বৈধ কাগজপত্র। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারি চর এলাকায় ওই স্কুল চলছে। যে ভবনে ওই স্কুল চলছে তা স্থানীয় পঞ্চায়েত সমিতির উদ্যোগে দীর্ঘদিন আগে নির্মীত একটি Community Hall। অভিযোগ, ওই ভবন দখল করেই সেখানে বিনা অনুমতিতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল চালাচ্ছেন নিউ জলপাইগুড়ি থানার গেট বাজার এলাকার বাসিন্দা বছর তিরিশের যুবক হানিফ চৌধুরী। স্কুলটি নাকি CBSE বোর্ডের অনুমোদিত স্কুল। অন্তত হানিফের দাবি তেমনটাই। যদিও সেই দাবির স্বপক্ষে কোনও নথি তিনি দেখাতে পারেননি।

সারদা শিশুতীর্থ নামের ওই স্কুলে রয়েছেন ৫জন শিক্ষিকা। স্কুলে পড়ুয়াদের ভর্তি হতে লাগে ২ হাজার টাকা। তারপর প্রতি মাসে দিতে হয় ৫০০ টাকা করে। এক বছরের বেশি সময় ধরে এই স্কুল চলছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই স্কুলটি কার্যত ভবন দখল করে চলছে। যদিও হানিফের দাবি, স্থানীয় পঞ্চায়েত প্রধানের অনুমতি নিয়ে এই স্কুল চালাচ্ছেন। সেই সূত্রেই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যোগাযোগ করেন মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রাযয়ের সঙ্গে। তিনি আবার জানান এই ঘটনা সম্পর্কে তাঁর কিছুই জানা নেই। যদিও প্রশ্ন উঠছে, তাঁর এলাকায় সরকারি ভবনে স্কুল চলছে সেটা তিনি জানেনই না! নাকি নিজেকে বিতর্কে না জড়াতে সাবধানী মন্তব্য? সরকারি জায়গায় বেসরকারি স্কুল থাকাটাই যে বেআইনি সেটাও কী তিনি জানেন না? এলাকার প্রাথমিক স্কুলের DI শ্যামলচন্দ্র রায় অবশ্য জানিয়েছেন, ‘আমাদের এ বিষয়ে কিছু জানা নেই। খবর নিয়ে দেখতে হবে। NOC ছাড়া তো এভাবে স্কুল খোলা যায় না। সেটা দেখা হচ্ছে।’

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?