তিস্তার ঘোলা জলে সঙ্কটে শিলিগুড়িবাসী, প্রকল্পে ক্ষতির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি :  প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। সিকিমে প্রবল বর্ষণের প্রভাব এসে পড়েছে শিলিগুড়িতে। সেখানে দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা। সিকিমে টানা বৃষ্টির জেরে ঘোলা হয়ে গিয়েছে তিস্তার জল। শুধু তাই নয় বৃষ্টির জলে ভেসে আসছে আবর্জনা। এরফলে খাওয়ার জন্য পরিশুদ্ধ জল পেতে সঙ্কট দেখা দিয়েছে।

জনস্বাস্থ্য আধিকারিক সূত্রে খবর, এই জল সঙ্কটের জেরে ফুলবাড়িতে শিলিগুড়ি পুরসভার পানীয় জল প্রকল্প সমস্যায় পড়তে পারে। শিলিগুড়ির মেয়র জানিয়েছেন,গোটা পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। শিলিগুড়িতে জলপ্রকল্পের ক্ষতি এর আগেও হয়েছে। তিস্তার জল ঘোলা হওয়ার জন্য প্রভাব পড়ে এই প্রকল্পে। শহরে পানীয় জল সরবরাহ করতে সমস্যার সম্মুখীন হতে হয়। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই এক বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সোমবার   পূর্ত ও সেচদফতর নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। শিলিগুড়ির বিস্তির্ণ এলাকা থেকে শহরে পানীয় জল সরবরাহ নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছে। টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে মেয়রের কাছে নিজেদের জল সঙ্কটের কথা তুলে ধরেছেন। স্থানীয়দের অভিযোগ, কোথাও ১০ দিন ধরে জল পাওয়া যাচ্ছেনা। কোথাও বহুদিন ধরে জলসঙ্কট চলছে।  কোথাও অনিয়মিত জল এলেও যথেষ্ট পরিমানে জল না থাকায় বিপদে পড়তে হচ্ছে।

মেয়র জানিয়েছেন, শহরে পানীয় জলের সঙ্কট রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। জলসঙ্কট কাটাতে গজলডোবার ওপরে নির্ভর করতে চলেছে। গজলডোবার জল নেওয়ার জন্য মেগা প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

পাশাপাশি শহরে জলসঙ্কটের জন্য বামেদের দিকেই আঙুল তুলেছেন মেয়র গৌতম দেব। তাঁর কথায়, শহরজুড়ে সাধারণ মানুষ যে জলসঙ্কটে ভুগছে, তা বামেদের জন্য হচ্ছে। কারণ জল প্রকল্প তৈরি করার সময় ভবিষ্যতের কথা ভাবনা চিন্তা করেনি। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও এই জলপ্রকল্পের সংস্কার করেনি। মেগা জল প্রকল্পের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শিলিগুড়িবাসীর জলকষ্ট দূর করতে আলাদা করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা