শনিবার কেশপুরে অভিষেকের সভায় রেকর্ড ভিড়ের সম্ভাবনা

তৃণমূল সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভায় রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার কেশপুরের আনন্দপুরে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়েছে সভার প্রস্তুতি। তৃণমূল সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভায় রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত হবে।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় সড়ক পথে কেশপুরে যাবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার কেশপুরের আনন্দপুরে তৃণমূলের সেকেন্ড ইন কম্যাণ্ডের জনসভায় রেকর্ড ভিড় হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত এই প্রথম কেশপুরে জনসভা করতে চলেছেন অভিষেক। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার নেতৃত্বে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) ও ঘাটাল সাংগঠনিক জেলা নেতৃত্ব বিগত এক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে এই সভাকে কেন্দ্র করে। বৃহস্পতিবার মানস ভুঁইয়া সভাস্থল ঘুরে দেখেন। সভাস্থল ঘুরে দেখে তিনি জানান, পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) ও ঘাটাল সাংগঠনিক জেলা থেকে বিপুল সংখ্যায় মানুষ আসবেন। এই বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের জন্য পরিবহণের বন্দোবস্ত করা হচ্ছে। সমাবেশ নিয়ে দু’টি সাংগঠনিক জেলার কোঅর্ডিনেটর অজিত মাইতি, রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা-সহ নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

প্রসঙ্গত মানস ভুঁইয়া বর্তমানে মেঘালয়ে তৃণমূলের ইন-চার্জ হিসেবে দায়িত্বে রয়েছেন। কিন্তু দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সভার প্রস্তুতির জন্য তিনি বিগত কয়েকদিন ধরে কেশপুরে পড়ে রয়েছেন। আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এই সভা থেকে তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যাণ্ড।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল