দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রেডিওর ব্যবহার উপস্থাপন করতে দুর্গাপুজোর বিশেষ থিম আকাশবাণী

নিজস্ব প্রতিনিধি,মালদা: আর মাত্র কয়েকদিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। অন্যান্য কমিটির পাশাপাশি দুর্গাপূজার প্রস্তুতি শুরু করেছে মালদার ঘোড়াপীর সর্ব্বজনীন দুর্গোৎসব কমিটি।
এবছর তাদের পুজোর থিম আকাশবাণী- দূরদর্শন।এবছর তাদের পুজো ২৭ বছরে পা দিয়েছে। বাজেট প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা।মন্ডপে ব্যবহার করা হচ্ছে পুরোনো দিনের গ্রামাফোন,রেডিও,অডিও ক্যাসেট, রেকর্ড প্লেয়ার, পুরনো দিনের টিভি সহ প্রয়াত বেতার শিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, দূরদর্শন(Dooradarsan) নিউজ এঙ্কার সালমা সুলতান সহ রেডিও(Radio) এবং দূরদর্শনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের ছবি।

ঘোড়াপীর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা কমিটির সম্পাদক কমল ঘোষ বলেন, এবছর তাদের পুজোর থিম আকাশবাণী-দূরদর্শন। গত কয়েক বছর ধরে বিভিন্ন থিমের উপর পুজা মন্ডপ তৈরি করে দর্শনার্থীদের মন কেড়েছেন তারা।এবছরও তাদের ক্লাবের থিম মন জয় করবে দর্শনার্থীদের।

পুরনো দিনের ব্যবহৃত গ্রামাফোন,রেডিও,অডিও ক্যাসেট(Audio Cassates), রেকর্ড প্লেয়ার সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে তৈরি করা হচ্ছে পূজা মন্ডপ।পঞ্চমীর দিন আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই পুজো মন্ডপের। তারপর মন্ডপের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামে শুভেন্দুর পোলিং এজেন্টকে গ্রেফতারের অভিযোগ, কমিশনে অভিযোগ দায়ের

জায়গায় জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

বুথে পৌঁছতেই বাধা, ডোমকলে তৃণমূলের বিরুদ্ধে বামেদের মারাত্মক অভিযোগ

বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ