পুকুরিয়া থানার উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে ভলিবল প্রতিযোগিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদার পুকুরিয়া এলাকায় পুলিশ প্রশাসনের তরফে দুই দল বিশিষ্ট ভলিবল খেলা অনুষ্ঠান আয়োজিত হল। সম্প্রীতির বার্তা সামনে রেখে পুলিশের সাথে সাধারণ মানুষের সুসম্পর্ক বজায় রাখতে এই খেলার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার(Pukuria P.S.) ওসি গৌতম চৌধুরী সহ অন্যান্য পুলিশ কর্তারা। আরাইডাঙ্গা ও পরানপুর এলাকার দুটি দল ভলিবল খেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করে।পরানপুর জয়ী হয়। খেলা শেষে সমস্ত খেলোয়ারদের সংবর্ধনা জানানো হয়।

মানুষের সাথে পুলিশের সু – সম্পর্ক বজায় থাকে সেই বার্তাকে পৌঁছে দিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান পুলিশ কর্তারা। যেকোনো পরিস্থিতিতে পুলিশ প্রশাসনকে যথাযথ সহযোগিতা যাতে সাধারণ মানুষ করে সেই আবেদনও করেন পুলিশকর্তারা। অন্যদিকে,মানিকচকে জলাশয় থেকে উদ্ধার হয় শয়ে শয়ে রেশন কার্ড। তাও আবার মানিকচক(Manickchak) গ্রাম পঞ্চায়েত ভবনের সংলগ্ন পুকুরে। ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে এলাকায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে মানিকচকের বিডিও(BDO) কারমবীর কেশব, মানিকচক থানার আইসি(IC) পার্থসারথি হালদার সহ অন্যান্য আধিকারিকরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১০৫টি ডিজিটাল রেশন কার্ড।মানিকচকের বিডিও কারমবীর কেশব বলেন, উদার হওয়া বেশিরভাগ রেশন কার্ডই পরিত্যক্ত। তবে কিভাবে রেশন কার্ডগুলি এই জলাশয়ে আসলো তা খতিয়ে দেখা হবে। একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!