মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, মঙ্গলকোট: পূর্ব বর্ধমান জেলায় শনিবার বজ্রপাতে ৩৮ বছরের এক ব্যক্তির মৃত্যু হয় । মৃত ব্যক্তির নাম বিকাশ মাঝি(Bikash Majhi) (৩৮)। মৃত ব্যক্তির বাড়ি মঙ্গলকোট থানার অন্তর্গত গণপুর গ্রামে। শনিবার সকাল থেকেই পূর্ব বর্ধমান এ আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। দুপুরে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। আকাশ কালো মেঘ করে ঢেকে এসে যখন বজ্রপাত শুরু হয় সেই সময় বাড়ির কাছে একটি ছাগল বাঁধা ছিল। ওই ব্যক্তি ছাগলটিকে আনতে বাড়ি থেকে বের হন।

পরিবারের সদস্যরা জানান, ছাগলটিকে নিয়ে বাড়ি ফেরার পথে বাজ পড়ে তার মাথার ওপর। লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর তাঁকে পরিবারের লোকেরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে (Bardhaman Hospital)পাঠায় শনিবার সন্ধ্যার পর। এদিকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বঙ্গে দুর্যোগ চলবে। গণনার দিন সোমবার সকাল থেকে ঝড়-বৃষ্টি বজ্রপাত একটানা চলবে। গণনা কেন্দ্রগুলিতে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

 বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝোড়ো বাতাসের প্রবণতা কম থাকবে। হাওয়ার গতি কমে আসবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে শনিবারে ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার ,কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। রবিবারে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। দমকা ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের(North Bengal) সব জেলাতেই ঝড় – বৃষ্টি হতে পারে। গণনার দিন সোমবার ও পরের দিন মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেদিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে মালদায়। মালদায় দমকা

ঝোড়ো হাওয়ার গতি কখনও ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে ক্রমশ। শুষ্ক আবহাওয়া ফিরবে বঙ্গে।কলকাতায় রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যের দিকে। শনিবার কলকাতায়(Kolkata) বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রবিবার এবং গণনার দিন সোমবার সম্ভাবনা বেশি থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়। দুপুরের পর থেকে রাতের মধ্যে দুর্যোগের সম্ভাবনা বেশি। গণনায় কিছু কিছু ক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে, অনুমান আবহাওয়াবিদদের।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর