দামোদর নদী থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঞ্চননগর: বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে উদ্ধার যুবকের দেহ। দামোদর নদ থেকে উদ্ধার যুবকের নিথর দেহ।বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নদীতে পড়ে মৃত্যু হল এক যুবকের। এক দিন পর অবশেষে শনিবার দামোদর নদ থেকে উদ্ধার হল তার নিথর দেহ।ঘটনাটি পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের উদয়পল্লী কাঞ্চননগর (kanchannagar) এলাকার। মৃত্যু হয় কাঞ্চননগর এলাকার বাসিন্দা ২১ বছর বয়সি দীপ সরকারের। জানা গেছে, গত ৯ই অক্টোবর বৃহস্পতিবার বন্ধুবান্ধবদের সঙ্গে বর্ধমানের উদয়পল্লী এলাকায় দামোদর নদে(Damodar River) ঘুরতে গিয়েছিল দীপ।

সেখানে নৌকায় চেপে থাকা অবস্থায় হঠাৎই সে নৌকা থেকে লাফ দিয়ে পাড়ে আসার চেষ্টা করে। কিন্তু নদীতে জল বেশি থাকায় এবং সে সাঁতার না জানায় নদীর জলে পড়ে গেলে তলিয়ে যায়।ঘটনার পর থেকেই শুরু হয় ব্যাপক খোঁজাখুঁজি, কিন্তু দীপের কোনো সন্ধান মেলেনি। অবশেষে শনিবার সকালে, ডুবে যাওয়া স্থান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত ৩২ বিঘা এলাকায় দামোদর নদ থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ।

জামালপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে(Bardhaman Hospital) পাঠিয়েছে । পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কি করে এই ঘটনা ঘটলো তা জানতে পুলিশ তদন্ত করছে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। শনিবার ওই যুবকের শেষকৃত্য হবে।হঠাৎ কেন ওই যুবক নৌকো থেকে লাফ দিয়ে নদের পাড়ে আসার চেষ্টা করছিল তা জানতে পুলিশ তদন্ত করছে। যদিও স্থানীয় মানুষজনের অভিযোগ এই ভাবেই ঝুঁকিপূর্ণভাবেই যাতায়াত করে এলাকার মানুষজন।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫