দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উইকএন্ডে দিঘা ভ্রমণের পরিকল্পনা? পর্যটকদের জন্য থাকছে সরকারের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধিঃ  দিঘা ভ্রমণে এবার মিলতে চলেছে বড় স্বস্তির খবর। পর্যটকদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা ফোরশোর রোডের সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। দিঘার ঘেরসাই এলাকার ওয়েলকাম গেট থেকে ওড়িশা সীমান্ত পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে। এই প্রকল্পের জন্য রাজ্যের পূর্ত দফতর (সড়ক) প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ করেছে। কাজ সম্পূর্ণ হলে দিঘা যাওয়ার পথে যানজট ও দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

গত বছরের এপ্রিল মাসে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিদিনই ভক্ত ও পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে সপ্তাহান্ত ও ছুটির দিনে দিঘা কার্যত পর্যটকে উপচে পড়ে। এর ফলে স্বাভাবিকভাবেই ছোট-বড় যানবাহনের সংখ্যাও অনেক বেড়েছে। কিন্তু সেই অনুপাতে রাস্তার উন্নয়ন হয়নি। ফলে খারাপ রাস্তার কারণে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই সমস্যার মুখে পড়তে হচ্ছিল। ফোরশোর রোডের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছিল। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠত। স্থানীয়দের নিত্যযাতায়াতেও সমস্যা হচ্ছিল। বহুদিন ধরেই রাস্তা সংস্কারের দাবি উঠছিল। অবশেষে সেই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে জোরকদমে চলছে রাস্তা সংস্কারের কাজ। শুধু পুরনো রাস্তা মেরামত নয়, পাশাপাশি রাস্তা চওড়া করার কাজও করা হচ্ছে। দু’দিকেই কিছুটা করে জায়গা বাড়ানো হবে। এছাড়া রাস্তার দু’পাশে কংক্রিটের ফুটপাত তৈরি করার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে প্রকল্পটি সম্পূর্ণ হলে দিঘা ভ্রমণ হবে আরও নিরাপদ, স্বচ্ছন্দ ও যানজটমুক্ত।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ