হোটেলে মধুচক্র, এলাকায় গাঁজা – মদের ঠেক, ঝাঁটা লাঠি নিয়ে জাতীয় সড়ক অবরোধ মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: হোটেলে চলছে দেহ ব্যবসা। শুধু তাই নয়, এলাকা জুড়ে শুরু হয়েছে মদ গাঁজা ও মাদকের রমরমা কারবার। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং অবিলম্বে নিরাপত্তা সুনিশ্চিত করতে ঝাঁটা- লাঠি নিয়ে রাস্তায় নামলেন এলাকার মহিলারা। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক(National High Way) অবরোধ করে চলল বিক্ষোভ। বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে হোটেলের ওপর। ভাঙচুর করা হয় হোটেলের কাঁচ,গাছের টব ইত্যাদি।পূর্ব মেদিনীপুর জেলার একটি বেসরকারি হোটেল সিল করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ।

পুলিশের আশ্বাসে উঠল বিক্ষোভ।সোমবার প্রজাতন্ত্র দিবসের বিকেলে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের(Matongini Block) বল্লুক দুই গ্রাম পঞ্চায়েতের রামতরক এলাকা। স্থানীয় হোটেল লাবনার সামনে গ্রামবাসীদের বিক্ষোভকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ চলে।গ্রামবাসীদের অভিযোগ, সংশ্লিষ্ট হোটেলকে অবিলম্বে সিল করতে হবে এবং হোটেল মালিককে গ্রেফতার করতে হবে। ওই হোটেলে মধুচক্র চলে এবং এই ঘটনার প্রতিবাদ করে স্থানীয় একজনের মৃত্যুর ঘটনায় তদন্ত দাবি করেন স্থানীয় মহিলারা।এই দাবিতেই তাঁরা জাতীয় সড়কে বসে পড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে হোটেলের দুটি প্রবেশদ্বার বাঁশ দিয়ে ঘিরে দেন বিক্ষোভকারীরা।কার্যত হোটেলটি অবরুদ্ধ করে তোলা হয়। ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তুমুল উত্তপ্ত বাক্য বিনিময়ের পর দীর্ঘ আলোচনার পর প্রশাসনের তরফ থেকে হোটেল সিল করার আশ্বাস দেওয়া হলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। ওই হোটেলের সামনে পুলিশ পিকেটিং বসানো হয়েছে।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর