রবি সকালেই বড় ধাক্কা শুভেন্দুর, নন্দীগ্রামে বিজেপি ছাড়লেন একাধিক নেতা-পঞ্চায়েত সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি : নন্দীগ্রামে বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে।দল ছাড়লেন জেলা কমিটির সদস্য অশোক করণ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দেবাশিস দাস সহ কয়েকজন নেতা। এছাড়া দলত্যাগীদের মধ্যে রয়েছেন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্যও।

ঘনিষ্ঠ সুত্রে খবর, দলের মধ্যে বেশকিছু দিন ধরেই তুমুল শোরগোল শুরু হয়েছিল।তখন থেকেই জল্পনা চলছিল দল ছাড়তে পারেন তাঁরা। দলের বিভাজন বেশ কিছু দিন ধরেই চলছিল। সদ্যই বিজেপি পরিচালিত গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে ৫০ লক্ষ টাকার আর্থিক দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন দলত্যাগী নেতারা। এতেই বিভাজন আরও বাড়ে। এই আবহে রবিবার(২৯ ডিসেম্বর)দল ছাড়লেন একাধিক নেতা-কর্মী।

এই নিয়ে দেবাশিস জানান, ‘এখনই অন্য দলে যোগ দেওয়ার কোনও চিন্তা ভাবনা নেই।’ অপর এক দলত্যাগী নেতার কথায়, ‘বেশ কিছু দিন ধরেই দলের অন্দরে সমস্যা চলছিল। সম্প্রতি আর্থিক দুর্নীতিকে ঘিরে আমরা সরব হয়েছিলাম। এরপরই আমরা দল ছড়ার সিদ্ধান্ত নিই। আপাতত অন্য দলে যোগ দেওয়ার পরিকল্পনা নেই।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের