স্বল্প সময়ে ঘুরে আসুন শালবনে মোড়া গুড়গুড়িপালের জঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজোর সময় আপনি কি স্বল্প সময়ে শহরের কোলাহল থেকে দূরে যেতে চান ?  সবুজ ঘেরা জঙ্গল, রয়েছে সারি সারি  শাল গাছ, সঙ্গে দেখা পাবেন সেগুন ও আকাশমণিও । তার কিছুটা দূরেই বয়ে চলেছে কাঁসাই নদী । পাশেই রয়েছে ইকোপার্কও । যদি এমন নিরিবিলি জায়গায় সময় কাটাতে চান তাহলে চলে আসুন মেদিনীপুর শহর থেকে ১৩ কিমি ভিতরে গুড়গুড়িপাল জঙ্গলে । কপাল ভালো থাকলে শালবনে ঘেরা গুড়গুড়িপাল জঙ্গলে দেখা পেতে পারেন জার্ডনস নাইটজার, জাঙ্গল আওলেট, ইন্ডিয়ান পিট্টার মতো পাখিরও ।  একই সঙ্গে চক্ষুদর্শন হতে পারে হাতির পালের সঙ্গেও ।

কীভাবে যাবেন গুড়গুড়িপাল জঙ্গল ?

প্রথমে কলকাতা থেকে কোলাঘাট বা ডেবরা হয়ে পৌঁছতে হবে মেদিনীপুর শহরে । সেখান থেকে ধেড়ুয়াগামী রাস্তা ধরে গোপগর পার হয়ে খানিকটা এগোতেই পৌঁছে যাবে গুড়গুড়িপাল জঙ্গলে । কলকাতা থেকে গড়গুড়িপালের দূরত্ব প্রায় ১৫০ কিমি । যেতে সময় লাগে প্রায় ঘণ্টা চারেকের মতো ।

 কোথায় কোথায় থাকার জায়গা রয়েছে ?

গুড়গুড়িপাল জঙ্গলের মধ্যে তাঁবুতে থাকতে পারেন । এছাড়া, বেসরকারি নেচার ক্যাম্প রয়েছে । এছাড়া, মেদিনীপুর শহরে ছোট-বড় বিভিন্নরকম হোটেল রয়েছে ।

কী কী ঘুরে দেখতে পারেন ?

গুড়গুড়িপাল জঙ্গল লাগোয়া বিখ্যাত গ্রাম পাথরা মন্দির ঘুরতে পারেন । জঙ্গল থেকে ৪০ কিমি দূরে ঝাড়গ্রামের রাজবাড়ি, কনক দুর্গার মন্দির দেখতে পারেন । কর্ণগড় মহামায়া মন্দির, মেদিনীপুরের অ্যানিকেট জলাধার ও বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গনগনিতেও যেতে পারেন ঘুরতে ।

 

 

কলকাতা পুরসভার নিজের সম্পত্তিতেই ৮৩ কোটির কর বাকি!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!