চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুড়মি সমাজের রেল রোকো কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র কোটশিলা জংশন, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, আহত একাধিক

নিজস্ব প্রতিনিধি,কোটশিলা: এসটি তালিকাভুক্তির দাবিতে কুড়মি সমাজের ডাকা রেল রোকো ও ডহরছেঁকা কর্মসূচি ঘিরে শনিবার পুরুলিয়ার কোটশিলা জংশনে(Coatsila Junction) ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সকাল থেকে প্রশাসনের সক্রিয়তায় পশ্চিমবঙ্গে রেল ও সড়ক অবরোধ কার্যত ভেস্তে গেলেও, ঝাড়খন্ডে একাধিক স্টেশনের কাছে শনিবার দুপুর থেকে অবরোধে সামিল হন কুড়মিরা।বিকেল তিনটার পর কোটশিলা জংশন ঘিরে ধরে আন্দোলনকারীরা। প্রথমে পুলিশ তাঁদের সরাতে গেলে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ একাধিক বার অবরোধকারীদের হতে যেতে অনুরোধ জানায়।

কিন্তু অবরোধকারীরা কিছুতেই পিছু হাটে না।এরপরে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুঁড়লে আন্দোলনকারীরা রেললাইনের(Rail Track) পাথর তুলে পাল্টা হামলা চালায়। প্রায় আধঘণ্টা ধরে পাথরবৃষ্টি চলার পর পুলিশ অবরোধকারীদের রেললাইন থেকে হটিয়ে দেয়।এতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে একাধিক কাঁদনে গ্যাসের সেল ছুঁড়তে হয়।বর্তমানে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। আন্দোলনকারীদের খোঁজে তল্লাশি চলছে। নতুন করে যাতে অবরোধকারীরা আর কোন বাধা সৃষ্টি করতে না পারে তাই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রেল স্টেশন গুলিতে।

শুক্রবার ভবানী ভবনে রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা)(ADG Law And Order) জাভেদ সামিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়েছিলেন, পুজোর মুখে কর্মীদের এই আন্দোলন শান্তিপূর্ণভাবে হোক এটা প্রশাসনের আবেদন। কিন্তু তারপরেও যদি অন্য পরিস্থিতি তৈরি হয় তাহলে পুলিশ প্রস্তুত রয়েছে। কর্মীদের নেতৃত্ব শনিবার সকালে তাদের আন্দোলন পুরোপুরি শান্তিপূর্ণ থাকবে বলে প্রতিশ্রুতি দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলার বিভিন্ন স্টেশনে তাদের কর্মীদের মধ্যে সংযত ভাব উবে যায়। ফলে পুলিশ হাইকোর্টের নির্দেশে জনজীবন সুষ্ঠু রাখতে বাধ্য হয় বল প্রয়োগে। সরকারি সম্পত্তি নষ্ট সরকারি পুলিশ কর্মীদের ওপর কর্মরত অবস্থায় আক্রমণ ইত্যাদি নানা ঘটনায় একাধিক আন্দোলনকারীর বিরুদ্ধে গ্রেফতারের পর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ