দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরুলিয়াতে নিজের তিন সন্তানকে খুনের ঘটনায় ধৃত বাবা

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া ও বীরভূম:শুক্রবার রাত্রে মদ্যপ বাবার হাতে আক্রান্ত হয়েছিল চারটি শিশু । সে দিন রাত্রে সাত বছরের শিশু কন্যা মধুমিতা মাহাতোর মৃত্যু হয় । চিকিৎসা চলাকালীন আরও দুই শিশুর মৃত্যু হয় । ঘটনায় অভিযুক্ত বাবা প্রভাস মাহাতো ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল । বৃহস্পতিবার রাতে পুরুলিয়া শহর(Purulia City) থেকে গ্রেফতার করে টামনা থানার পুলিশ । আজ তাকে আদালতে পেশ করা হয় ।

টামনা থানার(Tamna P.S.) ডিগশিলি গ্রামে শুক্রবার রাত নটা নাগাদ প্রভাস মাহাত মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকলে স্ত্রীর সাথে বচসা হয়। তার পরেই তিন শিশু কন্যা ও এক শিশু পুত্রকে ব্যপক মারধোর করে সে । অন্যদিকে বীরভূম জেলার বোলপুর থানার(Bolpur P.S.) বিবেকানন্দপল্লী(Vivekanandapally) ক্যানেলপাড় এলাকায় দশ বছরের এক শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ।

বাড়ির মধ্যেই অস্বাভাবিকভাবে মৃত্যুর হয় শিশুটির । তার মা জানিয়েছে, জানার সঙ্গে গলায় দড়ি নিয়ে ঝুলতে দেখা যায় তাকে । অভিযোগ, বুধবার দিন বাড়িতে দুই তান্ত্রিক এসেছিল। তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত । তান্ত্রিক প্রায় এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে বলে দাবি করেছে পরিবার ।যদিও এখনো পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ।

Published by:

Share Link:

More Releted News:

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

SIR-এ বাদ পড়েছে নাম, তবু ভোটের দায়িত্ব সামলাবেন শিক্ষক দম্পতি!

ভোটের আগেই তৃণমূল ছাড়লেন জলঙ্গির প্রাক্তন বিধায়ক

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বৃষ্টি মাথায় ভোটপ্রচারে মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরুপ

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ