অযোধ্যা মোড়ে কুশপুতুল পুড়িয়ে আদিবাসীদের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া : মণিপুরের কুকি – জো সম্প্রদায়ের দুই মহিলার ওপর অমানুষিক নির্যাতনের প্রতিবাদে রবিবার বাঘমুণ্ডি থানার অযোধ্যা মোড়ে বিক্ষোভ দেখালো আদিবাসী সেঙ্গেল অভিযান। বিক্ষোভে মণিপুরের মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ করার পাশাপাশি প্রতিবাদ মিছিলে হাঁটেন সংগঠনের সদস্যরা। অযোধ্যা মোড়(Ajodhya More) থেকে সরাগডি মোড় পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার অযোধ্যা মোড়ে এসে তাদের প্রতিবাদ মিছিল শেষ হয়।

সেখানে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর মণিপুরের মুখ্যমন্ত্রী(CM Manipur) এন বীরেন সিং এর কুশপুতুল দাহ করে ঘটনার তীব্র প্রতিবাদ জানায় তারা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা এবং কঠিনতম শাস্তির দাবী জানানো হয়। জানা গিয়েছে, মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় গত ৪ মে নির্মম ঘটনাটি ঘটেছিলো। ঘটনায় দুই মহিলাকে একদল যুবক অত্যাচার করে।

তারই প্রতিবাদে আদিবাসী সেঙ্গেল অভিযান বাঘমুণ্ডি ব্লক(Baghmundi Block)কমিটির সদস্যরা প্রতিবাদে পথে নামে। সংগঠনের পক্ষ থেকে জানা যায়, ধসকা, বাঁশিটাঁড় ও অযোধ্যা পাহাড়েও এই কর্মসূচি নেওয়া হবে। উপস্থিত ছিলেন সংগঠনের বাঘমুণ্ডি ব্লক সভাপতি রামপদ সরেন, জেলা ছাত্র যুব সম্পাদক সুনীল মুর্মু, সংগঠনের ব্লক সেঙ্গেল পারগানা ধীরেন মুর্মু সহ সংগঠনের সদস্যরা।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং