Bikaner train accident: আধুনিক এলএইচবি কোচ পেল পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস

মাত্র কিছুদিন আগেই ময়নাগুড়ির দোমহনিতে বড়সড় ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছিল গোটা দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কিছুদিন আগেই ময়নাগুড়ির দোমহনিতে বড়সড় ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছিল গোটা দেশ। যাত্রী সংখ্যা কম থাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও প্রাণ চলে যায় বহু মানুষের। বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনা এখনও নাড়া দিচ্ছে এলাকাবাসীদের। প্রশ্নের মুখে দাঁড়ায় রেলের কোচ নিরাপত্তা নিয়ে। বহু পুরানো ও মানধাতার আমলের আইসিএফ কোচ দিয়ে চালানো বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনায় আহত ও নিহত হয়েছেন বহু মানুষ। সেই ঘটনা থেকেই শিক্ষা পেয়ে নতুন ও অত্যাধুনিক কোচ দেওয়া হল হাওড়া-পুরুলিয়া রুটে। আধুনিক এলএইচবি কোচ পেল পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস।

গত মঙ্গলবার রাতেই হাওড়া থেকে পুরুলিয়া পৌঁছেছে ট্রেনটি। দোমহনির ট্রেন দুর্ঘটনায় নয় জনের মৃত্যু হলেও প্রশ্নের মুখে পড়ে রেলের পর্যবেক্ষণে। বিশেষ করে আইসিএফ কোচ নিয়ে ভুরিভুরি অভিযোগ থাকলেও কেন তা বদল করা হচ্ছে না? অবশেষে দেরীতে হলেও দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে বদল হচ্ছে রেলের কোচ। যার মধ্যে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস পেল নতুন এলএইচবি কোচ। যাতে চড়ে খুবই খুশি যাত্রীরা। কিছু যাত্রী জানিয়েছেন, ‘দারুণ কোচ। পুলিশি নিরাপত্তা দারুণ। সফর খুব ভালো হল। যাত্রী সুরক্ষা নিশ্চিত হবে এই কোচে। আমরা তো ভাবতেই পারি নি পুরুলিয়া কখনও এই ট্রেন পাবে। অনেক ভালো সুবিধা। বিশেষ করে বাথরুমটা ভীষণ উন্নত ধরনের। আমরা এমনটাই দাবি করেছিলাম। এত পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন, এবার অবশ্য একটা বিষয় আমাদের যাত্রীদেরও এটা মেনটেইন করতে হবে।’

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য