ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতেই বাঁধভাঙা উচ্ছ্বাস জঙ্গলমহলে। বিজেপি সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে গ্রামে মিছিল করলেন অগণিত মহিলারা। ​বিজেপি-র বাগমুন্ডি মণ্ডল-১ মহিলা মোর্চার উদ্যোগে পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের কলমা ও মাড়ু-মসিনা অঞ্চলে আয়োজিত হয় এই বর্ণাঢ্য ধন্যবাদ জ্ঞাপন মিছিল। এই এলাকাটি মূলত বাংলা-ঝাড়খণ্ড সীমানার একেবারে প্রত্যন্ত অঞ্চলে। সেখানেই হয়েছে ধন্যবাদ মিছিল।

আরও পডুন: কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

এই ​মিছিলের মূল আকর্ষণ ছিল রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে তুলে ধরে পরিবেশিত লোকগান ও বাউল গীতি। যা পথচলতি মানুষের নজর কাড়ে। ​এই ধন্যবাদ জ্ঞাপন মিছিলে নেতৃত্ব দেন বিজেপির বাগমুন্ডি মণ্ডল-১ মহিলা মোর্চা প্রমুখ দোয়েল সিনহা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সঞ্জয় সিং দেও সহ আরও অনেকে। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, ক্ষমতায় আসার আগেই দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকার পাশাপাশি অন্যান্য প্রকল্পের সুফলও পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। আগামী দিনেও মহিলাদের যে কোনও সমস্যায় দল ও সরকার সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন বিজেপি নেতৃত্ব। আজ, রবিবার ​ঝাড়খণ্ড সীমানা লাগোয়া প্রত্যন্ত গ্রামের মহিলাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, সরকারের এই পদক্ষেপে কতটা স্বস্তিতে জঙ্গলমহলের পরিবারগুলি।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ