কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সপ্তাহের ব্য়বধানে ফের বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপের। উত্তর বাংলাদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের কাছে এসে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে আগামিকাল সোমবারের মধ্যেই উত্তর ওড়িশা হয়ে স্থলভাগে প্রবেশ করবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে পঞ্জাবের অমৃতসর, নজিবাবাদ, হারদোই, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, জামশেদপুর হয়ে দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওড়িশা লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, রবিবার রাত থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে।

আরও পডুন: প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

আগামিকাল সোমবার, ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। হাওয়া অফিস জানিয়েছে, শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার দরুন আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। মাঝে মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। অপরদিকে উত্তরবঙ্গে আজ, রবিবার এবং আগামিকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা নেই। আগামী মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে।

দিনে মাস্টারি, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত নামি স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার পূর্বে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…