প্রতিবেশীকে খুনের অভিযোগে দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পুরুলিয়া আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: প্রতিবেশীকে খুনের অভিযোগে দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল পুরুলিয়া জেলা আদালত।দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে বিচার পেলেন পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত মাতকুমণ্ডি গ্রামের(Matkumandi Village) মৃত গোরাচাঁদ মাঝির পরিবার। প্রতিবেশী গোরাচাঁদ মাঝিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অপরাধে বিন্দেশ্বর মাঝিকে সোমবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা ও দায়রা আদালত(Purulia Court)। সাজা ঘোষণার পাশাপাশি আদালত ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৬ এপ্রিল,পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত মাতকুমণ্ডি গ্রামের বাসিন্দা গোরাচাঁদ মাঝি কোনো একটি কারণে প্রতিবেশী বিন্দেশ্বর মাঝির বাড়িতে গিয়েছিলেন।

সেখানে কথা চলাকালীন দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোরাচাঁদ মাঝি সেই বাড়ি থেকে বেরিয়ে গ্রামেরই একটি মন্দিরের কাছে চলে আসেন। অভিযোগ, সেই সময় বিন্দেশ্বর মাঝি একটি ধারালো অস্ত্র নিয়ে তার পিছু ধাওয়া করে এবং মন্দিরের সামনেই গোরাচাঁদ মাঝির ওপর অতর্কিতে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গোরাচাঁদ। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর মৃত গোরাচাঁদ মাঝির(Gorachand Majhi)  স্ত্রী সুনিতা মাঝি টামনা থানায়(Tamta P.S.) বিন্দেশ্বর মাঝির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং মূল অভিযুক্ত বিন্দেশ্বর মাঝিকে গ্রেফতার করে। তদন্তকারী অফিসাররা ঘটনার সাক্ষ্যপ্রমাণ ও অস্ত্রটি উদ্ধার করে আদালতের দ্বারস্থ হন।

গত তিন বছর ধরে এই মামলাটি পুরুলিয়া জেলা ও দায়রা আদালতে বিচারাধীন ছিল। উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব এবং সাক্ষীদের বয়ান শোনার পর,গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে জেলা ও দায়রা বিচারক সন্দীপ চৌধুরী অভিযুক্ত বিন্দেশ্বর মাঝিকে দোষী সাব্যস্ত করেন। সোমবার বিচারক সাজা ঘোষণা করতে গিয়ে জানান:
ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা (খুন) অনুযায়ী দোষী সাব্যস্ত করে বিন্দেশ্বর মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও ১০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মৃত গোরাচাঁদ মাঝির পরিবার। আদালতের এই রায় সমাজে অপরাধীদের কাছে একটি কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করছেন আইনজ্ঞ মহল।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য