আচমকাই অপসারিত পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার

তাঁকে আসানসোল পুরনিগমের (Asansol Municipal Corporation) কমিশনার পদে বদলি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদিবাসীদের জমির মিউটেশন থেকে শুরু করে ইটভাটা থেকে পাওয়া রাজস্বের একাধিক হিসেব না মেলার অভিযোগে সম্প্রতি পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক (Adminastration Meeting) থেকে জেলাশাসক (District Magistrate) রাহুল মজুমদারকে (Rahul Majumder) তীব্র তিরস্কার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর সেই তিরস্কারের ৭২ ঘন্টা কাটতে না কাটতেই সরিয়ে দেওয়া হল পুরুলিয়ার জেলাশাসককে (DM, Purulia)। তাঁকে আসানসোল পুরনিগমের (Asansol Municipal Corporation) কমিশনারের পাশাপাশি আসানসোল-দূর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের (ADDA) প্রধান নির্বাহী আধিকারিকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পুরুলিয়ার নতুন জেলাশাসক হয়েছেন হাওড়ার অতিরিক্ত জেলাশাসক রজত নন্দা।  

বিধানসভা ভোটের পরে গত সোমবারই প্রথম পুরুলিয়ার মাটিতে পা রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের সময়েই এক স্থানীয় তৃণমূল নেতা অভিযোগ করেন, স্থানীয় ইটভাটা থেকে যে অর্থ আদায় করা হচ্ছে, তার হিসেব পাওয়া যাচ্ছে না। প্রশাসনের নিচুতলার কিছু কর্মী ওই অর্থ আত্মসাত করছেন। পাশাপাশি এক আদিবাসী যুবকও জমির মিউটেশন করাতে গিয়ে কীভাবে দালালদের খপ্পরে পড়েছেন, তা তুলে ধরেন।

আর পর পর অভিযোগ শুনে চটে যান মুখ্যমন্ত্রী। তাঁর পুরো রাগ গিয়ে পড়ে জেলাশাসক রাহুল মজুমদারের উপর। সরাসরি পুরুলিয়ার জেলাশাসকের উদ্দেশে মমতা বলেন, ‘ডিএম শুনতে পাচ্ছো? এগুলো কিন্তু তৃণমূল করেনি। প্রশাসনের নিচুতলার কর্মীরা করছে। নিজেরা টাকাটা নেয়, নিজেরাই খেয়ে নেয়! কী জেলা চালাচ্ছ তুমি? এত দিন জেলায় আছ। আমার ধারণাটাই বদলে গেল।’ মুখ্যমন্ত্রীর তিরস্কারের সময়ে মাথা নিচু করেই দাঁড়িয়ে ছিলেন পুরুলিয়ার জেলাশাসক। 

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা