সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হাসপাতালে জটিল রোগের সফল অস্ত্রোপচার। রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে নজির গড়ল পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল রোগের অপারেশন করে রোগীকে সুস্থ করলেন সরকারি হাসপাতালের চিকিৎসরা। শুধুই তাই নয়, হাসপাতাল থেকে ছুটি করে নিজের টাকায় গাড়ি ভাড়া করে গ্রামের বাড়িতে রোগীকে পৌঁছে দিলেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পবন মণ্ডল।

পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের বিরুডি গ্রামের বাসিন্দা বিরাজ কুমার। ৫৮ বছর বয়সী বিরাজ কুমার দীর্ঘ প্রায় দশ বছর ধরে পেট ব্যথার সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসককে দেখানোর পর তিনি দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজের শল্য চিকিৎসক ডঃ পবন মণ্ডলের দ্বারস্থ হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান বিরাজের অগ্ন্যাশয়ে টিউমার রয়েছে। তা থেকে ক্যানসার বাসা বেঁধেছে। দীর্ঘদিন পর্যবেক্ষণ করার পর মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসক পবন মণ্ডলের নেতৃত্বে এই অগ্ন্যাশয়ের অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে গত ২ সেপ্টেম্বর প্রায় সাড়ে ন ঘন্টা ধরে অপারেশন করার পর এই জটিল অপারেশনে সফলতার সঙ্গে সম্পন্ন করেন চিকিৎসক পবন মণ্ডল এবং তার টিম।

আরও পডুন: যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

প্রান্তিক পুরুলিয়ার মত জেলায় সরকারি হাসপাতালে এই ধরনের জটিল অপারেশন করে এক প্রকার নজির তৈরি করল দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। এই বিষয়ে ওই হাসপাতালের এমএসভিপি জানিয়েছেন, ‘দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের বয়স মাত্র ছয় বছর। এই হাসপাতালে এখনও নানান পরিকাঠামোগত সমস্যা রয়েছে তার মধ্যে সরকারি হাসপাতালে অগ্ন্যাশয়ের ক্যানসারের মতো জটিল রোগের অস্ত্রোপচার করে যেভাবে চিকিৎসকরা সফল হলেন তার জন্য চিকিৎসক পবন মণ্ডল সহ তার টিমকে ধন্যবাদ জানাই।’ এই সফল অপারেশনের পর ডঃ পবন মণ্ডল জানান, ‘বিরাজ কুমার অত্যন্ত গরিব পরিবারের। তিনি দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার এই জটিল অপারেশন সফল হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন। আজ ছুটি করে এবং ব্যক্তিগত উদ্যেগে আমি তাঁকে বাড়ি নিয়ে যাচ্ছি।’ সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই ধরনের জটিল অপারেশন হয়ে সুস্থ ভাবে বাড়ি ফিরতে পেরে ব্যাপক খুশি বিরাজ কুমার এবং তাঁর ছেলে জয়ন্ত কুমার।

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল