তন্ত্রসাধনার আড়ালে যৌন নির্যাতন! তান্ত্রিকের লালসার শিকার তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজো দিয়ে জীবনের সমস্যা কাটানোর আশায় তান্ত্রিকের কাছে গিয়েছিলেন মা ও মেয়ে। কিন্তু সেই বিশ্বাসই পরিণত হল দুঃস্বপ্নে। অভিযোগ, পুজোর নাম করে তরুণীকে আলাদা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই তান্ত্রিক। ঘটনাটি সামনে আসতেই পুরুলিয়ার বোরো থানার আঁকরো গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৌমেন গোস্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌমেন গোস্বামী দীর্ঘদিন ধরে এলাকায় তান্ত্রিক হিসেবে পরিচিত। তন্ত্রসাধনা ও পুজো-পাঠের মাধ্যমে মানুষের নানা সমস্যার সমাধান করে দেওয়ার দাবি করতেন তিনি। সেই বিশ্বাসেই এলাকার বহু মানুষ, বিশেষ করে মহিলারা, নিয়মিত তাঁর কাছে যেতেন। অভিযোগ, মঙ্গলবার রাতে গ্রামের এক মহিলা তাঁর তরুণী মেয়েকে নিয়ে সৌমেন গোস্বামীর বাড়িতে পুজো দিতে যান। পুজোর মাঝেই তরুণীকে একটি আলাদা ঘরে নিয়ে যান অভিযুক্ত। নির্যাতিতার অভিযোগ, সেখানেই তাঁকে জোর করে ধর্ষণ করা হয়। কোনওভাবে বাইরে এসে মাকে গোটা ঘটনার কথা জানান তিনি। এরপর আর দেরি না করে বুধবার বোরো থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। দ্রুত অভিযানে সৌমেন গোস্বামীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়েছে। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন। নির্যাতিতার পরিবারের অভিযোগ, পুজোর নামে বিশ্বাসের সুযোগ নিয়ে এই অপরাধ করেছে অভিযুক্ত। তাঁর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পরিবারের এক সদস্য বলেন, ‘পুজো করাতে গিয়েছিল মা ও মেয়ে। বাড়ির ভিতরে নিয়ে গিয়ে মেয়ের সঙ্গে জোর করে খারাপ কাজ করা হয়। আমরা থানায় অভিযোগ করেছি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে’।

আরও পড়ুনঃ ডিগ্রি ছাড়াই ডাক্তার! অপসারিত মমতা ঘনিষ্ঠ চিকিৎসক এস পি দাসের কন্যা

স্থানীয়দের একাংশেরও দাবি, তন্ত্রসাধনার আড়ালে দীর্ঘদিন ধরে নিজের প্রভাব বিস্তার করেছিল সৌমেন গোস্বামী। মহিলাদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে তাঁদের কাছে টানত সে। সেই সুযোগে আরও কয়েকজন মহিলার সঙ্গেও অসদাচরণের অভিযোগ রয়েছে বলে এলাকায় আলোচনা শুরু হয়েছে। যদিও সেই অভিযোগগুলির সত্যতা এখনও যাচাই করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার