মেয়ের ডায়েরির নিখোঁজ পাতার ফটোকপি সিবিআইকে দিয়েছি : মৃতার বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর হাসপাতালের নিহত পড়ুয়া চিকিৎসকের মৃতদেহের পাশ থেকে উদ্ধার হওয়া ডায়েরির নিখোঁজ পাতার ছবি সিবিআইকে দেওয়া হয়েছে। মৃতার বাবা জানান , যখন মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছিল তখন তার মৃতদেহর পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছিল। সেই ডায়েরির তিনটি পাতা ছেড়া অবস্থায় তা সিবিআই এর হাতে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ। সেই ডায়েরির (Diary) নিখোঁজ পাতাগুলির ছবি মোবাইল ফোনে রেখে দিয়েছিলেন নিহত চিকিৎসকের বাবা।

সোমবার সিবিআই(CBI) অফিসাররা তাদের বাড়িতে গেলে সেই তথ্য তারা সিবিআইকে হস্তান্তর করেছেন।রাজ্য,দেশ,সুপ্রিম কোর্ট ও হাইকোর্টকে ধন্যবাদ জানান নির্যাতিতার বাবা – মা। প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলে ফের সরব হলেন আরজি কর হাসপাতালে(R G Kar Hospital) নিহত পড়ুয়া চিকিৎসকের অভিভাবকরা। সবসময়ের জন্য ডিপার্টমেন্ট দায়ী , এই অভিযোগের সুর চড়ালেন মৃতা চিকিৎসকের বাবা। নিহত পড়ুয়া তরুণী চিকিৎসকের বাবা বলেন, আমরা সিবিআইকে সমস্ত তথ্য দিয়েছি। রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয়েছে। রাজ্যপাল বলেছে বিচার আমরা পাব।  সিবিআই আমাদেরকে আশ্বস্ত করেছে। দোষীরা ধরা পড়বে। আর তারা আমাদের মেয়ের মৃত্যুর বিচার দেবে। সারা পৃথিবী তথা সারা দেশ এবং গোটা রাজ্যের মানুষ যেভাবে তাদের পাশে রয়েছে তাতে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সঙ্গে তারা মিডিয়াকেও ধন্যবাদ জানান। তবে মৃতার বাবার আবেদন মিডিয়া যেন তাদের বাড়ির সামনে অযথা ভিড় না করে। তাদের যখন প্রয়োজন হবে তারা আবার মিডিয়াকে ডেকে পাঠাবেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মৃতার বাবা বলেন, তার মেয়ের মৃতদের পাশে যে ডায়েরিটি উদ্ধার হয়েছিল তার মধ্যে থেকে যে তিনটি পাতা নিখোঁজ রয়েছে সে ব্যাপারে তারা কিছু জানেন না। তবে তারা ওই পাতাগুলির  ছবি তুলে রেখেছিলেন নিজেদের মোবাইল ফোনে। নিখোঁজ পাতার মোবাইলে তোলা ছবি তারা সিবিআইকে দিয়েছেন।মৃতা পড়ুয়া চিকিৎসকের মা সকলের কাছে আবেদন করেন, যতদিন না তারা বিচার পাচ্ছেন সবাই যেন এভাবেই আন্দোলনের মাধ্যমে তাদের পাশে থাকেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের